নামঃ নাহিদ হাসান
গল্পঃ এই স্মৃতির তো অভাব নেই। কোনটা রেখে কোনটা বলি!🤔🤔 হুম ছোটবেলার একটা ঘটনাই বলি😁। সবাইকে স্কুলে যেতে দেখে আমিও স্কুলে যাওয়ার জন্য খুব কাঁদতাম। অবশেষে ঠিক যেদিন আমার পাঁচ বছর হলো সেদিনই স্কুলে ভর্তি করা হয়েছিল। প্রথম স্কুলে গিয়েছিলাম আম্মু আর আব্বু দু'জনের সাথে। আমি চোরের মতো আম্মুর ওড়নার মধ্যে নিজেকে লুকিয়ে রেখে ক্লাসে ঢুকেছিলাম। অনেক মানুষ দেখে ভয় পেয়েছিলাম😅 আর এজন্য আম্মু আমায় রেখে যেতেও পারেনি সেদিন। যাইহোক দ্বিতীয় দিন ক্লাসে ম্যাডাম ঢুকল তখন তো আম্মুকে বাইরে যেতেই হতো কিন্তু তখনও যেতে দেব না। তাই ম্যাডাম আমাকে কী জানি ভুংভাং বুঝিয়ে দিয়ে আম্মুকে বাইরে পাঠিয়ে দিল। তারপরে তো আম্মুকে দেখতে না পেয়ে আমার সে কী কান্না! এখনও আম্মু বলে আমি এত জোরে কেঁদেছিলাম যে পুরো স্কুল সজাগ হয়ে গিয়েছিল😅।কেউ আমাকে থামাতে পারছিলনা। অবশেষে আম্মু আসে, তারপরে শান্ত হই। আর এরপরে পরপর পাঁচদিন আম্মুর ওড়না ধরে ক্লাস করেছিলাম যাতে চলে যেতে না পারে। আমার অবশ্য দ্বিতীয় দিনের কান্না ছাড়া কিছুই মনে নেই😅। আম্মু প্রায়ই এই ঘটনাটা এখনও বলে।