নামঃ Zareen Tasnim

গল্পঃ ভালোবাসা, মায়া ,মমতা ,আত্মত্যাগ এর মধ্যে দিয়ে পরিবারের সবার সুখের কথা চিন্তা করা মানুষটির নাম "মা"। আমার জীবনের সবথেকে আপন মানুষ আমার মা, আমার আম্মু,যাঁকে প্রতিটি মুহূর্তে আমার পাশে পাই।এক কথায় আম্মু আমার সেরা বন্ধু,যাঁর সাথে ভালো খারাপ সব কথা শেয়ার করতে পারি আর সবথেকে ভালো পরামর্শ, উৎসাহ তাঁর কাছ থেকেই পাই।আজ পর্যন্ত জীবনে যত সফলতাই পেয়েছি সবকিছুর মূলে রয়েছে আমার আম্মু।আম্মু আমাকে সব থেকে ভালো বোঝেন,তাই ভালো খারাপ প্রতিটি অবস্থাতেই সবার আগে আম্মুর কাছেই ছুটে যাই। আম্মু সব ভালো কাজে সাহস দেবার মাধ্যমে আমার জীবনের মজবুত ভিত্তি প্রতিষ্ঠা করে চলেছেন প্রতিনিয়ত।আম্মু কোনো স্বার্থ ছাড়াই আমার সকল উচিত আবদারগুলো পূরন করেন, আমার উপর ভরসা করে।আর আমিও সব ব্যপারে আম্মুকেই ভরসা করে এগিয়ে যাওয়ার সাহস পাই। পারস্পারিক এই ভরসাই আমাদের সম্পর্কের মজবুত ভিত্তি।💕 মাঝে মাঝে আম্মুর ধৈর্য দেখে অবাক লাগে আমার,যেভাবে সবকিছু সামলে আম্মু সবার মন জয় করে চলে তা আসলেই প্রসংশনীয়।আম্মুই আমার জীবনের অনুপ্রেরণা।আম্মু তুমিই আমার শক্তি।তুমি সবসময় সব পরিস্থিতিতে আমাকে সাপোর্ট করে আমার পাশে আছো তাই আমার জীবন এত সহজ এবং সুন্দর।তোঁমার দোয়া সাথে আছে তাই সব ধরনের সমস্যার সমাধান সহজেই পাই। ঘরে বাহিরে যে মানুষটা সমানতালে নিজের যোগ্যতা প্রমান করার পরেও নিজের দুটি মেয়েকে স্বনামধন্য মেডিকেলে ও পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করিয়েছেন,একজন হাই স্কুল শিক্ষিকা হিসেবে কঠিন দায়িত্ব পালনের পরেও সন্তান ও কাজের মাঝে কখনোই কোন ফাঁকির অবকাশ রাখেননি তিনি আমার আম্মু,আমার অহংকার। আমি এইচ. এস. সি. তে নিজের খামখেয়ালীর পরিনতি সরূপ কাঙ্ক্ষীত ফলাফল লাভ না করাই খুব ভেঙ্গে পরেছিলাম তখন আম্মু দিনরাত পরিশ্রম করেছেন একমাত্র আমার মনোবল ফিরিয়ে আনার জন্য।আম্মুই তাঁর নিজের জীবন থেকে তুলে ধরেছেন শিক্ষার গুরুত্ব। আম্মুর অনুপ্রেরণাতেই আজ আমি সব প্রতিকুলতা কাটিয়ে বর্তমানে সফলতার সাথে স্বনামধন্য একটি Public University থেকে ১ম শ্রেনীর ফলাফল রক্ষা করে Graduation ও Post graduation কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ।তিনি সব সময় আমার পড়াশোনার ক্ষেত্রে মানসিক সাপোর্ট এর পাশাপাশি প্রয়োজনীয় সকল ধরনের সাপোর্ট দিয়েছেন । প্রতিটি মানুষের জীবনের সফলতার পেছনে আছে একটা মজবুত ভিত্তি আর আমার জীবনের সেই মজবুত ভিত্তি হলো আমার আম্মু। মজবুত ভিত্তি থাকলে যেমন কোন ঘর বসবাসের উপযোগী হয়ে ওঠে ঠিক তেমনি আম্মুর অনুপ্রেরণা ও অক্লান্ত পরিশ্রম এর ফলে আমার জীবনও মজবুত ভিত্তি পেয়েছে যার ফলস্বরূপ নিজেকে সমাজের উপযোগী করে গড়ে তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ।আমার আম্মুর তুলনা শুধুই আম্মু।আম্মু যেমন করে আমাদেরকে আগলে রাখেন, সকল সুবিধা-অসুবিধা পর্যবেক্ষণ করেন এবং প্রতিকূল পথকেও সুগম এবং সহজ করে দেন তা পৃথিবীর আর কারো পক্ষে করা সম্ভব নয়।আম্মু তুঁমি রাত দিন এক করেছ আমার জীবনে আঁলো ফোটাতে আর এখনো করে যাচ্ছো, তাই যতদিন আমি বেঁচে থাকব সুখে -দুখে তোঁমার পাশে আছি,থাকব।তুঁমি হাজারো বছর বেচেঁ থাকো আমার চলার পথের নির্দেশক হয়ে।অনেক ভালোবাসি আম্মু তোঁমায়💓।সুস্থ থাকুক পৃথিবীর সকল মা আর সুন্দর ও দৃঢ় হয়ে উঠুক সন্তানদের সাথে সম্পর্কের মজবুত ভিত্তি🥰

Share বিস্তারিত জানতে চোখ রাখুন