নামঃ Enamul Hoque

গল্পঃ আমার মা আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু। সেই ছোটবেলা থেকেই সবসময় মায়ের আঁচলে থেকে বড় হয়েছি এবং মায়ের আঁচলে থেকেই পড়ালেখা শেষ করেছি কিন্ত চাকরির সুবাদে গতবছর চট্টগ্রাম থেকে ঢাকায় পাড়ি জমাতে হয়েছে তাই সবমসময় আমার মাকে আমি অনেক বেশি মিস করি। এবারের ঈদেই আমার মায়ের সাথে কাটানো সবচেয়ে সুন্দর স্মৃতিটি বর্ণনা করছিঃ ঢাকা থাকাকালীন সময়ে এবারের ঈদের সব পরিকল্পনা শুধু আমার মাকে নিয়েই। কারণ, দূরে এসে বুঝতে পারলাম মাকে ছাড়া থাকাটা কত কষ্টের! তাইতো এবারের ঈদে সবটুকু সময় শুধু আমার মায়ের সাথেই কাটিয়েছি। ঈদের আগে শপিং এ গিয়ে আমার আম্মুর পছন্দের শাড়ি নিয়ে দেওয়া,ঈদের পরে আম্মুর পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া। আর প্রতিটি প্ল্যান শেষে আম্মু খুশিতে চোখের পানি ঝড়িয়েছেন। আমার মায়ের খুশিতে আমারো অনেক আনন্দ লেগেছে। মায়ের সেবা করলে মানসিক যে শান্তি পাওয়া যায় সেটা অন্য কোথাও পাওয়া যায় না। মায়ের কোল যে কত বড় জিনিস তা এবার অনেক ভালোভাবেই বুঝতে পেরেছি।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন