নামঃ জীহাদ হাসান শিমুল

গল্পঃ আমার মা সবসময় আমার অনুপ্রেরণা ও শক্তি হিসেবে কাজ করেছে। তাই আমার যতটুকু প্রাপ্তি তার সবটাই আমার মায়ের। কেননা আমাকে সফল বানানোর কারিগর আমার "মা"। আমার মায়ের সবচেয়ে মহৎ গুণ হলো সততা।তার সাহচর্যে থেকে জীবনে এটাই শিখেছি সৎ পথে থাকলে আল্লাহ কাউকে ঠকান না। এই কথা টা আমি অন্তরে লালন করি। এবং যথাযথভাবে পালন করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি জীবনে সৎ পথে থাকার চেষ্টা করছি আল্লাহর রহমতে। মায়ের ভালোবাসার যেমন তুলনা হয়না ঠিক তেমনি মায়ের গুনের তুলনা হয়না।আমার জীবনটাকে এত সুন্দর ও সহজ করেছেন আমার মা।যখনি কোনো সমস্যায় পড়েছি তখনই তার সুন্দর সমাধান দিয়েছেন মা। সবসময় সৎ পথে থাকার পরামর্শ দিয়েছেন। পড়াশোনা এমনকি যেকোনো কাজে উতসাহিত করেছেন।আমার কাছে যেনো কোনো কাজ কঠিন মনে না হয় তার জন্য মা নিজে আমার সাথে সেই কাজ করেছেন।এগুলো ভিত্তিস্বরুপ ছিল।যার কারনে পরবর্তী যেকোন পরীক্ষায় ভালো করাটা আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করত।আর মায়ের সেই চেষ্টা ও অনুপ্রেরণা আমাকে পরবর্তী সকল কাজে সফলতা এনে দিয়েছে।মায়ের ইচ্ছায় ও চেষ্টায় আজ আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি।যখন অসুস্থ ছিলাম তখনই বুঝতে পেরেছিলাম জীবনে সবথেকে বেশি কাকে প্রয়োজন।রাত দিন এক করে নির্ঘুম থেকে আমার পাশে বসে আমার যত্ন নিয়েছে। আমার অর্জন গুলো আসলে তোমার অর্জন ছিল মা। তোমার মত সৎ মানুষ পাশে থেকেছে বলেই আজ আমি এতদূর আসতে পেরেছি। আমার ভাল কোনো অর্জনের কথা শুনলেই মা এতটা খুশি হয় যেন পৃথিবীতে তার আর কিছু চাওয়ার নেই। তাকে এতটুকু খুশি করতে পেরে আমি আনন্দিত। তার মুখের হাসির মুহুর্ত টাই আমার জীবনের দামি মুহুর্ত ধন্যবাদ মা তোমার গর্ভে আমাকে ঠাঁই দেবার জন্য। আমাদের মা-ছেলের বন্ধন এমনই মজবুত থাকবে আজীবন। আমার মা সবসময় সুস্থ থাকুক আল্লাহর দরবারে একটাই চাওয়া। ভালোবাসি মা।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন