নামঃ নুসরাত জাহান
গল্পঃ "মা" শব্দটি বিশ্বের প্রতিটি মানুষের কাছেই মধুর এবং স্পেশাল।"মা" একটি ছোট্ট শব্দ। এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আদর, নিঃস্বার্থ ভালোবাসার সব সুখের কথা।আমি মনে করি মাকে ভালোবাসার আলাদা কোনো দিন বা সময় নেই।প্রতিটি দিন এবং প্রতিটি মুহূর্তে আমরা মাকে ভালোবাসি।এই পৃথিবীতে কেউ মায়ের স্থান নিতে পারে না। চাওয়া-পাওয়ার এই পৃথিবীতে মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। মায়ের তুলনা মা নিজেই। মায়ের মতো এমন মধুর শব্দ অভিধানে দ্বিতীয়টি আর নেই। নদীর তলদেশে তো যাওয়া যায় কিন্তু মায়ের ভালোবাসার গভীরতা পরিমাপ করা যায় না। ‘মা’ যেন সীমার মাঝে অসীম।আমার মা হচ্ছে আমার জীবনের প্রথম শিক্ষক। আমার জীবনের সঠিক পথপ্রদর্শক। মায়ের সাথে কাটানো আমার অনেক পছন্দের স্মৃতি আছে।তবে মাকে নিয়ে চা বাগান ঘুরতে যাওয়ার স্মৃতি আমার মনে বার বার নাড়া দেয়।সারাদিন অনেক মজা করেছিলাম।সেদিন আমি যেমন খুশি হয়েছিলাম মা ও অনেক খুশি হয়েছিলেন। মায়ের সেই হাসিমাখা মুখটা আমার স্মৃতির পাতায় সবসময় উজ্জ্বল হয়ে থাকবে।কারণ সংসারের সব কিছু সামাল দিয়ে মা তেমন একটা ঘুরার সময় কখনোই পেতো না।সেদিন মাকে আমি এতটুকু ক্লান্ত দেখি নি।তাই এতো এতো স্মৃতির মধ্যে এই স্মৃতি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। পৃথিবীর প্রতিটি "মা" ভালো থাকুক,যত্নে থাকুক আর ভালোবাসায় থাকুক।মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় থাকুক প্রতিটি দিন।💖💖💖