নামঃ Lucky akter sima

গল্পঃ প্রিয় মা, কবে থেকে তোমায় চিনি তা বলতে পারব না,শুধু এটুকু বলতে পারি যেদিন থেকে চেতনা অনুভব করতে শিখেছি, সেদিন থেকে তোমার মুখটা আমার সবচেয়ে প্রিয়। আমার পুরোটা স্বক্তাজুড়ে তোমার বিচরণ। যখন স্কুলে যেতাম দেরি হলে তুমি ভাত মেখে খাইয়ে দিতে, আমি তোমার হাতের নলা খেতে খুব পছন্দ করতাম, তাই তুমি প্রায় সময়ই আমাকে খাইয়ে দিতে।আমি প্রতিদিন রাত দশটা পর্যন্ত পড়ালেখা করতাম,তুমি আমার পাশে ঘুম ঘুম চোখে বসে থাকতে, পড়া শেষ হলে আমার বিছানা করে দিয়ে মশারি টাঙিয়ে দিয়ে তুমি ঘুমাতে যেতে।আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন তোমার পায়ের অপারেশন হয়। তুমি দুইটা বছর পঙ্গু জীবন যাপন করেছ।আমি ভেবেছি তুমি হয়তো আর স্বাভাবিকভাবে হাঁটাচলা ফেরা,করতে পারবে না আমরা তিন ভাই বোন তখন ছোট ছিলাম, আমরা দুবোন তোমার দেখাশোনা করেছি তোমার যত্ন নিয়েছি তখন নিজেকে খুব অসহায় লাগতো, তুমি অসুস্থ.তোমার ভালোবাসা আদর সোহাগ মিস করতাম। অনেক কান্নাকাটি করেছি আল্লাহর কাছে দোয়া করেছি, তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিকভাবে হাঁটাচলা করা করতে পারো,সেই দিনগুলোর কথা মনে হলে আজও কষ্ট পাই।মা ছোটবেলা থেকেই দেখেছি তুমি প্রায় সময় অসুস্থ থাকো, তোমার অনেক রোগ তোমাকে নিয়ে আমার খুব টেনশন হয়, যদি তোমাকে ফোন দিলে তোমার কন্ঠ শুনেই আমি বুঝতে পারি তুমি সুস্থ না অসুস্থ আছো। তুমি অসুস্থ শুনলে আমার বুকের ভিতরে ধুক ধুক করতে থাকে,আমি সব সময় নামাজ পড়ে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি তুমি যেন সব সময় সুস্থ থাকো এবং আমার চেয়ে বেশি হায়াত যেন আল্লাহ তোমাকে দেন "মা "তুমি হচ্ছ আমার বেঁচে থাকার শক্তি তোমাকে ছাড়া একটা দিনও আমি কল্পনা করতে পারিনা।একদিন তোমার সাথে কথা না হলে আমি অসুস্থ বোধ করি,জানিনা মা তোমার কিছু হলে মনে হয় আমি বাঁচবো না।তুমি আমার শক্তি। তুমি আমার বেঁচে থাকার প্রেরণা, আমার সকল বিপদে তুমি আমার পাশে থেকেছ সব ভালো কাজে তুমি আমায় সাপোর্ট করেছো,তোমাকে অনেক অনেক ভালবাসি।মা মেয়ে হয়ে জন্মেছি তাই বিয়ে হয়ে পড়ের বাড়ি চলে এসেছি।প্রতিটা মুহূর্ত তোমাকে খুব মিস করি" মা "ইচ্ছে করে তোমার কোলে মাথা রেখে ঘুমাতে, ইচ্ছে করে তোমাকে সবসময় আমার নিজের কাছে রাখি কিন্তু তুমি তো তোমার বাড়ি ছেড়ে থাকতে পারো না, "মা "তোমাকে কতটা ভালবাসি বলে বোঝাতে পারবো না,এই পৃথিবীতে আমি তোমার চেয়ে বেশি কাউকে এখনো ভালবাসতে পারিনি "মা "।তোমার মুখটা দেখলে পরম শান্তি লাগে" মা "তুমি যে আমার প্রথম জান্নাত। আমার ইচ্ছে করে পৃথিবীর সব সুখ আমি তোমায় এনে দেই মাগো, সব সময় তুমি তোমার ভালবাসার চাদরে আমায় ঢেকে রেখো।অনেক অনেক ভালো থেকো পরম করুনাময় আল্লাহর কাছে একটাই প্রার্থনা,আল্লাহ তুমি আমার মাকে সব সময় সুস্থ রেখ, ভালো রেখো,আমার চেয়ে বেশি হায়াত তুমি আমার মাকে দিও।Love you Ma ইতি তোমার আদরের মেয়ে Lucky akter(Sima)

Share বিস্তারিত জানতে চোখ রাখুন