নামঃ Eva rahman
গল্পঃ 'মা' শব্দটা ছোট কিন্তু এর পরিধি বিশাল। 'মা' এই শব্দটা শুধু মমতার নয়, ক্ষমতার ও সর্বোচ্চ আধার। আামাদের সবার জীবনেই মায়ের স্থান সবার ওপরে। মাকে ভালোবাসা জানানোর জন্য হয়তো কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই। আমার জন্য প্রতিদিনই 'মা দিবস'। আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না, যে তার মাকে ভালোবাসে না। তারপরও হয়তো আামাদের কোনো দিন মা'কে বলা হয়ে ওঠে না 'ভালোবাসি মা তোমাকে অনেক বেশি'। আমার মনে হয় আমরা সবাই আমাদের মা'কে অনেক বেশি ভালোবাসি তাই কখনো বলি না। কারণ যতোটা ভালোবাসি ততোটা বলে বুঝানো যাবেনা। আমাদের জীবনে যখন ভালো কিছু হয় আমরা সবার আগে মা'কে মনে করি। আমরা যখন কষ্টে থাকি তখনও মায়ের কথা সবার আগে মনে পরে।আমরা আমাদের সব রাগ অভিমানও মা'র সাথে দেখাই। কাজ করতে যেয়ে হঠাৎ হাতটা কেটে গেল, চিৎকারটা 'মা' বলেই দেয়। কারণ পৃথিবীর সবচেয়ে গভীর সম্পর্ক এইটা। World best comfortable relation. পৃথিবীর সবচেয়ে ত্যাগী চরিত্র 'মা'। '