নামঃ Bithi akter
গল্পঃ আমার সবার জীবনে সবচেয়ে কাছের ও সব থেকে গুরুত্বপূর্ণ যে মানুষটির স্থান সে হল মা। তিনি সব সন্তানের কাছেই সবচেয়ে নিরাপদ এবং শান্তির আশ্রয় মা সবচেয়ে বেশি ভালোবাসে, স্নেহ করে, আবার শাসন করে, জীবনের সর্বোচ্চ সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার ভূমিকা পালন করে । সমগ্র পরিবারকে বেঁধে রাখে এক জাদুর কাঠি দিয়ে। *শুভ মাতৃদিবস* *মা * যার সঙ্গে জড়িয়ে আছে, নাড়ির টান। হৃদয়ের টান। জীবনের প্রথম শিক্ষাগুরু মা, প্রথম সাহচার্য মা। জীবনের সবচেয়ে বড় আধার মা। তার প্রতি নিজের ভালোবাসা জাহির করবার জন্য কোন একটি দিনের প্রয়োজন হয় না। আমাদের জীবনের প্রতিটি দিন হোক *মাতৃ দিবস।* *মাতৃ দিবস *,এটাই হোক সংকল্প, আর কোন মাকে যেন বৃদ্ধাশ্রমের দরজায় না দাঁড়াতে হয়। পৃথিবীর কাছে যেমন সূর্যের প্রয়োজনিতা, মাছের কাছে যেমন পানির প্রয়োজনীয়তা, কবির কাছে যেমন ভাবনার প্রয়োজনীয়তা, প্রত্যেকটা মানুষের কাছেই তেমনি মায়ের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। *শুভ মাতৃ দিবস* পৃথিবীতে সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা, ত্যাগ কখনো বদলাতে পারে না। *শুভ মাতৃদিবস*। একলা চলার পথে ,সব রকম খারাপের রাতে, আবার ,জীবনের সমস্ত সুন্দর মুহূর্ত,, আর পরিপূর্ণতা পাওয়ার পিছনের সংগী তুমি মা। *শুভ মাতৃদিবস* মাকে ছাড়া শূন্য এ পৃথিবীর সবকিছু, তোমার চেয়ে জীবনে শক্তিশালী কেউ হয়না তোমার চেয়ে নিশ্চয়তা কেউ দেয় না । পরম আশ্রয়দাতা তুমি মা, নির্ভরশীলতা তুমি মা। *শুভ মাতৃদিবস* মা হলো পৃথিবীর একমাত্র শক্তিশালী ব্যাংক, যেখানে বহু মূল্যবান সামগ্রী রেখে দেওয়া যায় পরম নির্ভরশীলতায়। যেখানে জীবনের সমস্ত দুঃখ জমা রাখা যায় পরম নিশ্চয়তায়। বিনিময়ে নেওয়া যায় বিনা সূদে ,অকৃত্রিম ভালোবাসা। *শুভ মাতৃ দিবস* মা ছাড়া জীবনের সর্ব রকম নিঃসঙ্গ যাত্রা প্রতিটি মুহূর্ত নির্জন জীবনে মায়ের প্রয়োজনীয়তা অসীম, মায়ের আশীর্বাদে কঠিন পরিস্থিতি সবসময়ই সহজ হয়। *শুভ মাতৃদিবস* অনেক ভালোবাসা আর শুভকামনা দিয়ে গড়া মায়ের মন, মা যে সবার প্রিয় সবার চেয়ে আপন জন। আপন একজন।।।। আজকের দিবসে সারা বিশ্বের বিভিন্ন দেশে মাতৃ দিবস পালিত হচ্ছে ভালো থাকুক বিশ্বের সমস্ত মা, শান্তিতে থাকূক বিশ্বের সমস্ত মা । কোন কষ্ট আর যন্ত্রণা না পাক কোন মা।*শুভ মাতৃদিবস*!! পৃথিবীর সমস্ত মায়ের জন্য সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা ও শুভকামনা। *শুভ মাতৃ দিবস* *পৃথিবী থেকে যে মায়েরা চলে গেছেন মহান রাব্বুল আলামীন তাদের যেন জান্নাত বাসী করেন। সেখানে তাদের যেন পরম শান্তিতে রাখেন, আমিন।*