নামঃ Farzana Ahmed

গল্পঃ "মা" ডাকের মতো মধুর শব্দ এই পৃথিবীতে আর একটিও নেই।মায়ের মত আপন এই পৃথিবীতে আর কেউ নেই। মায়ের ভালোবাসা অতুলনীয়। ভালোবাসার অন্য এক নাম মা। মায়ের মত আপন এই দুনিয়াতে আর কেউ নেই। জন্মের পর থেকেই বিপদে-আপদে, অসুখ- বিসুখে, সুখে-দুখে মা ই সবার প্রথমে এসে পাশে দাঁড়ায়। মা যে কি এক মমতার নাম তা না থাকলে ই বুঝা যায়। মায়ের কাছ থেকে দূরে গেলেই মায়ের গুরুত্ব কতটা তা বুঝা যায়। মা ছাড়া আমাদের জীবন প্রায় অচল। মাকে ছাড়া আমি আমার জীবন কল্পনাও করতে পারি না। ছোটবেলা থেকেই মা আমাদের তাদেরকে তার বুকের মধ্যে আগলে রাখেন। রেগে গিয়ে আমাদের মা আমাদের যতই বকা দিক না কেন তারপরও তার মধ্যে ভালোবাসা লুকিয়ে থাকে। এমনকি মা যদি আমাদের সাথে রাগ বা অভিমান করেন কিংবা বকা দেন তাতেও উনাদের ভালোবাসা প্রকাশ পায় । তাই মায়েদের প্রতিও আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। একবার মা দিবসে আমি আমার মায়ের জন্য কিছু করার চেষ্টা করেছিলাম। এইবারের মা দিবসে রোজা ছিল। রোজার মধ্যে আমাদের বাসার কাজের মহিলাটি অসুস্থ হয়ে যাওয়ায় বেশ কিছুদিন ধরে কাজে আসতে ছিল না। আমি ও আমার মা মিলে সব কাজ একসাথে শেষ করতাম। আমি ভাবলাম এই মা দিবসে আম আমার মা কে কিছুটা শান্তি দেই। তো যেই হিসাব সেই কাজ। সেহরি খাওয়ার পর আমি আমার আম্মুর ফোনের অ্যালার্ম টি লুকিয়ে বন্ধ করে দেই। তারপর আমি সকাল সকাল উঠে আমি আমাদের বাসার যাবতীয় কাজের মহিলার কাজ করে ফেলি।তারপর সেদিন আমি আম্মুকে জোর করে ইফতার বানাতে দেই না এবং আমি নিজেই সব ইফতার বানিয়ে ফেলি। ইফতার খোলার পর আমি আম্মুর জন্য গরম গরম এক কাপ চা আম্মুকে দেই। আম্মু তাতে অনেক খুশি হন। তারপর আমি আম্মুকে সারপ্রাইজ দেওয়ার জন্য এক ঘণ্টার মধ্যে নিজ হাতে একটি কেক তৈরি করি। তারপর সেই কেকটিকে আমি আমার আম্মুর সামনে পরিবেশন করি। তারপর আম্মু আম্মুর আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি কেঁদেই ফেললেন।তিনি আমাকে মাথায় হাত দিয়ে অনেকক্ষণ দোয়া দিলেন। আর বললেন যে,"আর কোনদিন এত কাজ করতে দেখলে মাইর দিবো।"আমি আম্মুকে হাসিমুখে বলি যে,"কি যে বলো তুমি, আম্মু!!!!" তারপর আমি আমার আম্মুর জন্য রাতের খাবার পরিবেশন করে এবং নিজ হাতে মুখে তুলে খাইয়ে দেই। আম্মু আমাকে নিজ হাতে খাইয়ে দেয়। আসলে সেই মুহূর্তটি ছিল আমার কাছে চির স্মরণীয়। আমি এই দিনটি কোনদিনও ভুলতে পারবো না। কেননা, এই দিনটায় আমি আমার আম্মুর মুখে হাসি ফুটাতে সক্ষম হয়েছিলাম। আমার আম্মু আমার উপরে খুবই খুশি হয়েছিলেন। মায়ের মুখে হাসি ফোটানো কি যে আনন্দ দেয়, তা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। হাজার হাজার বছর ধরে বেঁচে থাকুক পৃথিবীর সকল মা এবং সকল মায়ের প্রতি সন্তানের অটুট ভালোবাসা। ভালোবাসি মা তোমাকে খুব। কথাটি কোনদিন তোমাকে বলা হয়ে ওঠেনা। ♥️♥️♥️

Share বিস্তারিত জানতে চোখ রাখুন