নামঃ রিমা আক্তার

গল্পঃ মা একটি সুমিষ্ট শব্দ এবং পৃথিবীর সবচেয়ে মধুর ডাক। মানুষ মা ডাকে খুঁজে পায় সীমাহীন শান্তি। এই শব্দের গভীরতা যে কত, তা সবাই জানেন। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা মাকে স্মরণ করি। মা সম্পর্কে বিশ্বের বিভিন্ন মনীষী বিভিন্ন উক্তি দিয়ে গেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বাস্তব জীবনে মা আমাদের প্রতি যে ত্যাগ স্বীকার করেন, তা অন্য কেউ করেন না। তাই মায়ের আসন সবার উপরে। প্রত্যেকটি ধর্মে মাকে সর্বোচ্চ আসনে উন্নীত করা হয়েছে। ইসলামে “মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত” স্বীকৃতি দেওয়া হয়েছে। এই মা যেমন আমাদের জীবনের সুখ-দুঃখের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তেমনি তাদের সুখে-দুঃখে ও পাশে থাকাও আমাদের নৈতিক দায়িত্ব।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন