নামঃ Sharmin Alam

গল্পঃ সেদিন ছিল আমার স্কুলে বাংলা পরীক্ষা। আমি তখন ক্লাস ওয়ানে পড়ি। পরীক্ষা কী আমি জানি না। গতকাল থেকে মা আমাকে এটা ওটা পড়াচ্ছে।পরদিন সকালে রেডি হয়ে আম্মুর সঙ্গে স্কুলে গেলাম।আম্মু হলে ঢুকিয়ে বললো- সুন্দর করে পরীক্ষা দেবে, সব প্রশ্নের উত্তর লিখবে। কথা বলবে না- এমনআরও অনেককিছু।আমি বললাম, আচ্ছা আম্মু।ঘণ্টা বাজার পর মিস রুমে এলেন। বললেন, সবাই সুন্দর করে পরীক্ষা দেবে। পরে মিস একটা খাতা দিলেন, আর একটা প্রশ্ন। সবাইকে বললেন, নাম রোল লিখে লেখা শুরু করতে। আমি অ আ ই লেখা শুরু করলাম।মিস কিছুক্ষণ পর বললেন, যাদের লেখা শেষ তারা তাদের সব জিনিসপত্র গুছিয়ে বাসায় চলে যাবে।পরে দেখি মিস পেছনে বন্ধুদের খাতা দেখছেন। আমার লেখা শেষ, তাই আমি মিসকে না বলে বের হয়ে যাই। দৌড়ে আম্মুর কাছে চলে আসি। আম্মু জিজ্ঞেস করলো, কেমন পরীক্ষা দিয়েছো? আমি বলি অনেক ভালো। আম্মু বলে, প্রশ্ন কই? আমি বলি ব্যাগে।আম্মু ব্যাগ খুলে তো অবাক,তুমি খাতা জমা দাওনি? না আম্মু। মিস বলেছেন, যাদের লেখা শেষ তারা তাদের সব জিনিসপত্র নিয়ে চলে যাও। তাই আমি সব নিয়ে চলে এসেছি, আমি কি জানি খাতা জমা দিতে হয়!আম্মু দৌড়ে মিসের রুমে গেলো। গিয়ে বললো, মিস বাচ্চা তো খাতা জমা না দিয়ে বের হয়ে গিয়েছে। মিস একদম অবাক! আম্মু খাতা জমা দিলো আর বাসায় এসে সবাইকে বললো আমার জীবনের প্রথম পরীক্ষা দেওয়ার গল্প।❤️❤️❤️

Share বিস্তারিত জানতে চোখ রাখুন