নামঃ Nusrat binta kawser

গল্পঃ পৃথিবীতে সবথেকে ছোট্ট একটি শব্দ হচ্ছে মা। শব্দটি ছোট হলেও এর অর্থ বিশাল। মা মানেই মমতাময়ী মা মানেই পৃথিবীর সমস্ত সুখ মা মানেই আদর সোহাগ যত্ন ভালোবাসার অফুরন্ত ভান্ডার। পৃথিবীতে মা শব্দটি নিতান্তই ছোট হলেও এটি অত্যন্ত অর্থবহুল একটি শব্দ।এই মা শব্দটির মাঝে রয়েছে অনাবিল সুখ শান্তি ও ভালোবাসা।মা কথাটির মাঝে রয়েছে প্রাপ্তি। পৃথিবীতে মায়ের মতো আপন আমাদের জীবনে আর কেউ হতে পারে না। পৃথিবীতে একমাত্র আপন হলো মা যে হাজার অবহেলা অপমানের পরেও সন্তানদের জন্য দোয়া করতে থাকেন। পৃথিবীতে সবকিছুর তুলনা করা গেলেও মায়ের কোনো তুলনা করা যায় না। কারণ মায়ের কোনো তুলনা হয়না।সত্যি বলতে মায়ের সাথে কাটানো সব স্মৃতিই সুমধুর।কিন্তু মায়ের সাথে কাটানো আমার সবচেয়ে পছন্দ স্মৃতি ওই দিনেই যখন বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে প্রথম এসে আম্মুকে জড়িয়ে ধরলাম আর আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরল সেই শিশুকালের প্রথম দিনের মত।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন