নামঃ Salma akter

গল্পঃ প্রতিটি সন্তানই বাবা-মায়ের শরীরের একটা অদ্ভুত গন্ধ অনুভব করে। ব্যাপারটা সৃষ্টিকর্তা প্রদত্ত। যাতে করে সন্তানেরা তাদের বাবা-মায়ের কথা আমৃত্যু মনে রাখতে পারে। অদ্ভুত ব্যাপার, পৃথিবীতে এই গন্ধের কোনো অস্তিত্ব অন্য কোথাও মেলে না। মায়ের মুখের প্রশস্ত হাসিটা একপলক উপভোগ করতাম।-মা আবার একটু বোকা টাইপের। হয়তো জগতের সকল মাই সন্তানের কাছে সহজ-সরল হন। এটাই হয়তো জগতের নিয়ম।মাকে বোকাই হতে হয়। বাবা-মায়ের সঙ্গে এই চল্লিশ কিলোমিটার দূরত্ব তৈরি করতে গিয়েই বুঝতে পেরেছি কতটা ক্ষত তৈরি করতে পারে মায়ের কান্না আর হাহাকার। মায়ের সঙ্গে দূরত্ব এখন অনেক । তবুও জীবন তার নিয়মেই চলছে। অন্য সবার যেভাবে চলে ঠিক সেভাবেই চলছে। ব্যস্ত থাকি ছোট্ট এক পরিবার নিয়ে। মায়ের অসুখের কাছে আত্মসমর্পণ করা মুখখানা দেখলেই বুঝতে পারি তার শরীরের ভেতরে কী বিশ্বযুদ্ধ চলছে! আমিও অসহায়। মায়ের প্রতি ভালোবাসা নিজের ভেতরে চাপিয়ে রাখি৷ মাকে কখনো বলা হয় না। মাকে অনেক ভালোবাসি।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন