নামঃ ফারহানা কাজী

গল্পঃ "ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারে নি। যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো 'মা' নামের নিঃস্বার্থ মহিলাটি।" 🥰 হয়তো হাজার হাজার মায়েরা জানেই না আজকে মা দিবস।বর্তমানে মা দিবস টা Social media এর Status এ শেষ হয়ে যায়। তাছাড়া ঐ ফুটপাতে জীবন যাপন মায়েদের জন্য তো আরো অন্য রকম একটা দিন।😔 মনে হয় না, মা কে ভালোবাসার জন্য মা'কে স্পেশাল অনুভব করার জন্য কোনো নির্দিষ্ট একটা দিনের প্রয়োজন। মা হয়তো আজকে জানে না দিন টা শুধু তার, কিন্তু মা নিজের কর্ম, নিজের দায়িত্ব নিঃস্বার্থ ভাবে নিভিয়ে চলেছে।যখন আমাদের মা জন্ম দিয়েছে তখন কিন্তু কোনো সন্তান দিবস ছিল না, সেই ছোট থেকে এখন অব্দি নিঃস্বার্থ ভাবে ভালোবেসে এসেছে,কোনো নির্দিষ্ট দিন এর অপেক্ষা করে নি।❤️ তাই আমরা মনে করি, মা কে কোন একটি নির্দিষ্ট দিনে স্পেশাল মনে না করে প্রতিটা মুহূর্ত মা কে স্পেশাল অনুভব করা আমাদের সকল সন্তানের উচিত ।✌️ সামনে থেকে একবার জড়িয়ে ধরে বলেই ফেলো না মা আমি তোমায় খুব ভালোবাসি❣️ সেই সব মায়েদের জানাই মা দিবসের শুভেচ্ছা যারা হয়তো জানেই না আজকের দিন টা তাদের জন্য।। শুধু 'মা দিবস' এ নয়, মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপনের দিন হোক- প্রতিদিন। প্রতিদিন মা'কে বলুন, - "মা তোমাকে ভালোবাসি" ভালো থাকুক পৃথিবীর সকল মা।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন