নামঃ এ এস এম শাহরিয়ার হাবীব

গল্পঃ আম্মুর সাথে এত বেশি প্রিয় মুহুর্ত আছে, যেগুলো আসলে গুনে শেষ করা যাবে না। বেশিরভাগ আনন্দের মুহুর্তগুলো এতটাই আনন্দের হয় যে, ছবিতে ধারণ করার কথা মাথায় আসে না। তারপরও একটি ছবি আমার অনেক প্রিয়। যতবার দেখি ততবার ভাল লাগে। আমি বাবা মায়ের প্রথম সন্তান হওয়ার জন্য ভালবাসাটা একটু বেশিই পেয়েছি। সব সাধ আহ্লাদ পুরোন করেছে আমার মা। আব্বু বলে, যখন ছোট ছিলাম তখন আম্মুকে ছাড়া কিছুই বুঝতাম না। আম্মু চোখের আড়াল হতেই কান্না জুড়ে দিতাম। এখন যখন মাসের পর মাস বাসায় যেতে পারি না, বুক ফেটে কান্না চলে আসে। ছবিতে আব্বু আম্মুর সাথে আমি। অনেক মুহুর্ত আসবে আবার চলেও যাবে। কিন্তু শৈশব তো আর ফিরে আসবে না। এই ছবিটি চিরকাল থেকে যাবে আমার মনের মনিকোঠায়।ভালবাসি আম্মু।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন