নামঃ Nurun Nahar lucky

গল্পঃ আমার আম্মাই আমার শক্তি, আম্মা আমার চলার পথে সবসময় সাহস যুগিয়েছে। ছোটবেলায় পড়ালেখা কিংবা অন্যান্য কাজ শেখার মত পরিবেশ আজকের দিনের মত এত সহজ ছিলোনা।আমার মা তেমন উচ্চশিক্ষিত নয়, তার সময়ে মেয়েদের যেমন পড়াশোনা করানো হত ভালো বর পাওয়ার জন্য তেমন পড়াশোনাই জানেন। বিয়ের পর পুরোদমে তিনি হাউজওয়াইফ ছিলেন,তবে মনের মধ্যে ইচ্ছা ছিলো নিজে কিছু করবেন, বিয়ের পর সমস্ত নিজের উদ্যোগে তিনি সেলাই কাজ শিখেন এবং আমাকেও শেখান আমি আমার মা বাবার একমাত্র মেয়ে, যার কারণে আমি অনেক আদরের। তবে কিছু রেস্ট্রিকটশন আমারো ছিলো। আমি নাচ এবং গান গাইতে পছন্দ করতাম, আমার আম্মা আমাকে লুকিয়ে নাচ এবং গানের ক্লাস করাতেন যতটুক পারেন, আমার মায়ের ইচ্ছা ছিলো আমি শুধু বিয়ে করে সংসার করবো তেমন না। আমি বাইরের দুনিয়াও জয় করবো। আমার মায়ের প্রেরণায় আজ আমি একজন সফল নারী, সফল মা, সফল মেয়ে, সফল শিক্ষিকা। আমার মা-কেই আমার সবচেয়ে শক্তিশালী নারী মনে হয় কারণ তার মনোবলের জোরেই আমি এবং পরিবার আজ এখানে এসেছি।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন