নামঃ Minu Akter

গল্পঃ মা জানি না কেমনে কহিব তোমারে, ভালোবাসি কত, কতখানি চাই.. হাজার ভিড়ের মধ্যখানেও যে, তোমার স্বর-ই বারে বারে পাই৷। সূর্য্যি উঠুক, নাই বা উঠুক, ঘুম ভাঙে তো সেই তোমারই ডাকে.. মনখারাপের আকাশ ভাঙলে, কে যেন তোমার ছবি আঁকে।। জানি তুমি পুরোনো একটু, 'মডার্ণ উইস' বোঝো না.. ভালোবাসো তাই কথায় কথায়, 'ভালোবাসি' কিনা খোঁজো না।। কি জানো 'মা', মিস্ করি খুব, সংসারের ঐ বদ্ধ ঘরে ; মনে মনে স্বপ্ন দেখি, দাঁড়িয়ে আছি তোমার হাত ধরে।। ভাবতে ভাবতে যখন দেখি, তোমার হাত মাথায় আছে.. তখন ভাবি ভয় কি আমার, কি আর বিপদ আসবে কাছে! বলবো কি আর, কতটুকুই বা ; তোমার কথা তো আর শেষ হবার নয়.. এক পৃথিবী ভালোবাসা নাও, 'মাতৃদিবসের' শুভেচ্ছায়।।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন