নামঃ ইউমনা বুশরা তিশা

গল্পঃ মায়ের সাথে কাটানো পছন্দের স্মৃতি আসলে নির্দিষ্ট করে বলা মুশকিল। এত এত স্মৃতি যে কোনটা ছেড়ে কোনটা বলবো। আমি তখন ক্লাস ফোরে পড়ি।বেড়াতে গিয়েছি ফুপির বাসায়। ৪/৫ দিন খুব আনন্দেই ছিলাম।কিন্তু এরপর আমি আম্মুর কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে গেলাম। যতই ফুপিকে বলি বাড়ি যাবো ফুপি যেতে দেয় না। আমি রাতে ঘুমানোর সময় প্রতিদিন কান্না করতে লাগলাম। তখন তো মোবাইলের যুগ ছিলো না,২০০৩ সালের ঘটনা। তো প্রায় ১০/১২ দিন পর বাড়ি গেলাম। আম্মুকে দেখা মাত্রই যেন আত্মায় পানি আসলো। মনে হলো আমি তাকে দেখার জন্য কত তৃষ্ণার্ত ছিলাম। আম্মু আমাকে দেখে বললো আসার সময় হইছে তোমার,আরও কয়টা দিন থেকে আসতা। আমি দৌড়ে গিয়ে আম্মুকে জড়িয়ে কাদতে লাগলাম। আম্মুও আমাকে শক্ত করে ধরে রাখলো। সেদিন সারারাত আম্মুকে জড়িয়ে ঘুমিয়েছিলাম। এই স্মৃতি মনে হলে এখনো খুব কষ্ট লাগে।ওই প্রথম আম্মুকে ছাড়া এতদিন বাইরে ছিলাম। আর এখন তো বিয়ে সংসারের কারণে মাসের পর মাস বাড়ি যাওয়া হয় না। নিজেও মা হয়েছি তাই এখন বুঝি মা আসলে কি।সন্তানের সাথে মায়ের যে সম্পর্ক এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না।ভালো থাকুক সব মায়েরা।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন