নামঃ তসলিমা খাতুন

গল্পঃ মায়ের সাথে অনেক স্মৃতি। মা কখনও কক্সবাজার যায়নি। শুধুই নাটক, সিনেমা এবং গল্প শুনেছে। মা কখনই বলে নাই আমাকে বেড়াতে নিয়ে যেও। গত২৫/০৪/২০২৩তারিখে মাকে নিয়ে কক্সবাজার গিয়েছিলাম বেড়াতে সে যে কি খুশি হয়েছে ।উনার বয়স প্রায়৭৮।উনি সাগরে নেমেছে রেস্টুরেন্টে খেয়েছে, শপিং করেছে, বিশেষ করে শুটকির মার্কেটে গিয়ে উনি খুবই অবাক। বলে যে এইভাবে শুটকি বিক্রি হয় , আমার ধারনায় ছিলো না। উনি বেড়িয়ে এসে খুবই খুশি আমার খালা, ফুপু, মামা,চাচাদের ফোন করে সাইকে বলছেন। তিনদিন ছিলাম কক্সবাজারে। একদিন ঢেউয়ের ধাক্কায় মা পড়ে গিয়েছিলো আমি খুব ভয় পেয়েছিলাম কিন্তু মা একটু ও ভয় পায়নি। মায়ের বয়স হয়েছে ।এই বয়সে এসে মাকে নিয়ে সুন্দরভাবে ঘুরতে পেরেছি মা বলেছে আমার একটা শখ ও ছিলো এখানে আসার । আমি খুব খুশি মায়ের এই শখ বা আনন্দটাতে তার সাথে থাকার জন্য। মায়ের সাথে এই ট্যুরটা আমার পছন্দের স্মৃতি হয়ে থাকলো এই পর্যন্ত।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন