নামঃ Nadira Zaman

গল্পঃ ★আমার মা আমার কাছে ছিলো বন্ধুর মতো।আজ বড় হয়ে যখন পরের ঘরে গিয়েছি,চলার পথে নানান সমস্যায় পড়ি তখন পদে পদে বুঝতে পারি মা আমার কত বড় বন্ধু ছিল, এখনো কোন সমস্যা হলে প্রথম খুটি হয়ে পাশে দাঁড়ায়।আমি বড়ই অভাগিনী যে মায়ের জন্য কখনই বদলাতে পারিনী। কিন্তু আমার মা শতবার বদলিয়েছে আমার মতো করে।আমি সেই দিনের কথা আজো ভুলতে পারিনা, তখন আমি কলেজে পড়ি -একদিন হঠাৎ কারেন্ট চলে যায়, গরমে ছটফট করছিলাম,কিছুই ভালো লাগছিলো না।মা আমার পাশে এসে বললো, চল দুজনে মিলে ডান্স করি।আমি শুনে অভাগ হলাম।সত্যিই ঘর অন্ধকার করে জোড়ে সাউন্ড দিয়ে গান বাজিয়ে মা আমার সাথে নাচলো।আসলে গান তার সাথে লিপচিং একটু নাচ আমার খুব খুব পছন্দ। মূলত গান শুনলে আমার মন ভালো হয়ে যায়।আমি গোসল এমনকি বার্থরুমে গেলেও মোবাইলে গান বাজিয়ে নিয়ে যাই।মা আমার রঙ্গে রাঙ্গিয়ে নিজেকে কিভাবে বদলালো তা আমি চেয়ে চেয়ে দেখলাম। চোখের কোনে ভাসে আজো মিষ্টি সেই স্মৃতি, যে স্মৃতি কখনো হবেনা কবু হতি। মায়ের মতো করে আমি মা হতে চাই, যে মা তার সন্তানের জন্য জীবন বিলিয়ে যায়। তোমার কোলে আবার আমি জন্ম নিয়ে আসবো, শত জনমেও তোমায় আমি মা বলে ডাকবো।💗 #fresh Cement

Share বিস্তারিত জানতে চোখ রাখুন