নামঃ সুমাইয়া রহমান রিয়া

গল্পঃ মা আমার মা মা কথাটি ছোট হলেও এর অর্থ অনেক ব্যাপক। আমার মা আর ৪/৫টা মায়ের মতো না তার পরিশ্রম অনেক বেশী। যখন আমি একটু বড় হতে শুরু করলাম দেখলাম আমার জন্য একটা মানুষের অকান্ত পরিশ্রম, চিন্তা, আমার জীবনটা কিভাবে ভালো হবে, কারন আমি জন্ম থেকেই কানে শুনতে পাই না আমার মায়ের জীবনটা আমাকে নিয়ে অনেক সংগ্রামের সেই ছোট থেকে আমাকে কথা বলার শেখানো থেরেপী দেওয়া হলো প্রথম মা ডাক শিখলাম, সেদিন আমার মা আমার মুখে মা ডাক শুনে কেঁদে ফেলেছিল, সেই থেকে আমার বয়স এখন ২২ বছর, আমি অনার্স পড়াশুনা করি, ভালো ছবি আঁকি, একটু একটু কথা বলতে পারি এ সবকিছু আমার মায়ের জন্য সম্ভব হয়েছে। মা আমার পৃথিবী মা আমার দুনিয়া মায়ের সাথে অনেক সময় রাগারাগিও হয় আবার বন্ধুত্ব হয়ে যায়। মা ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না মা যেখানে আমার ঘর সেখানে। মাকে আমি অনেক ভালবাসি আল্লাহ যেন অনেকদিন মাকে বেঁচে রাখেন সুস্থ রাখেন এই দোয়া করি। মা আমার মা, আমি তোমায় অনেক ভালবাসি।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন