নামঃ Fahmida Shumi

গল্পঃ আম্মুর সবচেয়ে মিষ্টি গুণ টা হচ্ছে - কখনো কারো সাথে তুলনা না দেয়া। ও এটা করেছে,তুই করলি না কেনো? পারলি না কেনো?- এসব বলে নি। সে একজন আদর্শ মা। সবসময় সবকিছুতে পাশে থেকেছে,সাপোর্ট করেছে৷ ভুল হলে বকেছে আবার একটু পর মাথায় হাত টাও বুলিয়ে দিয়েছে৷ আমার আম্মু হচ্ছে আমার শক্তি। আমার বেস্ট ফ্রেন্ড আম্মু,যাকে আমি নির্দ্বিধায় সব শেয়ার করতে পারি। আম্মু যদি আমাকে সাপোর্ট না করতো তবে আমি আজ এ অবধি আসতেই পারতাম না। পরীক্ষায় রেজাল্ট ছিলো বরাবরই ভালো। সেসব নিয়ে কখনো বকা শুনতে হয় নি। তবে নিজের পার্সোনাল কারণে ভেঙ্গে পরেছিলাম যে বার আম্মুই চমৎকার সান্ত্বনা দিয়েছিলো। আম্মু আসলে আমার মাথার উপর বটগাছের ছায়ার মতো। আম্মুর আরো একটা গুণ হচ্ছে - কারো সামনে আমাকে ছোট না করা! আমার মেয়ে রান্না পারেনা,কখনো তো চুলার কাছেই যায় নি- এসব আম্মু কখনো বলে নি। উল্টো কেউ বললে বলেছে,সব ঠিকই পারবে,যখন নিজের কাঁধে আসবে সব পারবে। ধন্যবাদ আম্মু, এত ভালোবাসা আর সাপোর্ট দেবার জন্য। বিনিময়ে কখনো তোমাকে কিছুই দিতে পারি নি। তুমি সব সময় ভালো থাকো,আল্লাহ তোমাকে নেক হায়াত দিক এই কামনাই করি। সত্যি বলতে আমার আম্মুর প্রতি কৃতজ্ঞতা আমি৷ সে'ই আমার সব৷ পরীক্ষায় খারাপ করলে,মন খারাপ করে বসে থাকলে,সব সময় আমাকে উৎসাহ অনুপ্রেরণা দিয়েছে।সেজন্য ধন্যবাদ। লো ফিল করাও নি তুমি আম্মু। করোনার সময় টাতে যখন আমি আক্রান্ত হলাম,তুমি দিনরাত সেবা করেছো,কেঁদেছো আমার কষ্টে।মা'এর ভালোবাসার তুলনা নাই আসলে৷ মা'দের কত বার ধন্যবাদ দিলে পরিপূর্ণতা পাবে তা আমার জানা নাই৷ আজ আমি অনার্স কমপ্লিট করার দ্বারপ্রান্তে। এই যে এতটুক আসতে পারছি, সব ক্রেডিটই আম্মুর৷ কত স্ট্রাগল করেছে আম্মু আমার জন্য আমি জানি। মেয়ে বলে পড়ালেখা করাতে হবে না,তাড়াতাড়ি বিয়ে দিতে হবে- এসব ব্যাপার থেকে দূরেই ছিলো আম্মুর মন মানসিকতা। আম্মু নিজেও শিক্ষিত। তাই সে বুঝে মেয়েদের আত্মনির্ভরশীলতার গুরুত্ব৷ আজ মা দিবসে মা'কে জানাই অনেক ভালোবাসা,এই যে এত বছর ধরে আমাকে প্রেরণা,সাহস দেবার জন্য, যার জন্য আমি পড়াশোনা কমপ্লিটের দ্বারপ্রান্তে। হ্যাপি মাদার্স ডে আম্মু। তুমি সব সময় ভালো থাকো,সুস্থ থাকো। থাকো আমার অনুপ্রেরণা আর সাহস হয়ে সারাটাজীবন৷

Share বিস্তারিত জানতে চোখ রাখুন