নামঃ Shamima Akter

গল্পঃ আমার মায়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে স্মৃতি হয়ে আছে। আমার মা আমার পথ চলার অনুপ্রেরণা জোগায়। মা আমাকে শিখিয়েছেন কিভাবে একজন আত্মনির্ভরশীল মানুষ হতে হয়।আমার মায়ের সাথে কাটানো হাজারো স্মৃতির মধ্যে একটি স্মৃতি আমার স্মরণীয় হয়ে আছে।ঈদের ছুটিতে ঢাকা থেকে বাসায় গিয়েছিলাম সবাইকে না বলে।কিন্তু বাসায় গিয়ে সবাইকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। আমার মা নিজের অজান্তেই আমার জন্য আমার পছন্দের সব রকম খাবার রান্না করে রেখেছিলেন।সেগুলো দেখে আমার চোখে পানি এসেছিলো আমি মা কে জিজ্ঞেস করেছিলাম মা কিভাবে আমার পছন্দের সব কিছু রান্না করে রেখেছেন মা উত্তরে বলেছিলেন আমি তোর মা আমার মন যা বলে তা হয়।সেদিন মা নিজের হাতে আমাকে খাওয়ায় দিয়েছিলেন।বিকেলে আমি মা কে সহ পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছিলাম।এটা আমার জীবনের সেরা স্মৃতি আমার মায়ের সাথে।এতদিন আমি মায়ের সন্তানের ভূমিকা পালন করেছি এখন মা ই আমার সন্তান। ভালো থাকুক পৃথিবীর সকল মা।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন