নামঃ Tanzila Kamal
গল্পঃ মা শব্দটি ছোট হলেও আমার কাছে মধুর শব্দ, মা শব্দটির মধ্যে লুকিয়ে আছে হাজার হাজার ভালবাসা মায়া মমতা, নিঃস্বার্থ আদর অকৃত্রিম ভালোবাসা যা কখনো শোধ করতে পারবো না। পৃথিবীতে সব থেকে ভালোবাসার যোগ্য আমার মা। আমার মা সব সময় চেষ্টা করেছে ছোটকাল থেকেই সবদিক দিয়ে যেন আমাকে বেস্ট টাই দিতে পারে মা সব সময় পাশে আছে বলেই আমি অনুপ্রাণিত হয়ে সাহস পাই যেকোনো কাজ করার। আজও যেকোনো কাজ করার আগে মার কাছ থেকে পরামর্শ নিয়ে থাকি। মাও আমার কাছ থেকে পরামর্শ নিয়ে নেয় এই যে একটা বন্ধুত্ব নিখুঁত এক ভালোবাসা। মা সচরাচর বাইরে যায় না তাই মাকে নিয়ে বাইরে খেতে গিয়েছিলাম সেদিন অনেক মজা হয়েছিল ঘুরাঘুরি খেলাধুলা গল্প করা ছোটবেলার স্মৃতি সবকিছুই যেন নতুন করে আবার গল্প হিসেবে বের হয়ে এসেছিল তিনটি অনেক ভালো গিয়েছে এরকম দিন যেন বারবার আসে সেই কামনাই করি। আমার জীবনে যত সুখ দুঃখ বাধা-বিপত্তি আসুক না কেন আমার পাশে সব সময় থেকো 💖মা তোমাকে অনেক অনেক ভালোবাসি 💖 মা তুমি পাশে আছো বলেই আলোকিত হয়েছে আমার জীবন , মা তোমাকে পেয়েছি আমি ধন্য হয়েছে আমার সারা জীবন।