নামঃ Pankoj Das

গল্পঃ মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নেই। মা অমূল্য সম্পদ। পৃথিবীতে স্বার্থ ছাড়া একমাত্র মা ভালোবাসে। মায়ের সাথে কাটানো অনেক স্মৃতি রয়েছে।যা আমাকে নতুন জীবন দেয়। আমার ক্লান্ত ভাব দূর করে। যখন খুব ছোট ছিলাম, তখন মা ঘুম পাড়ানি গান বলে ঘুম পাড়াতো, ঘুমানোর সময় কত শত কাল্পনিক গল্প বলতো ইশ! এগুলো এখন শুধুই স্মৃতি। আমার প্রতিটি সাফল্যে মা জড়িত। ব্যর্থতায় অন্যরা নাক চিটকালেও মা ঠিকই সাহস জোগায়। মায়ের সাথে কাটানোর স্মৃতি হাজার হাজার।আমার এখনও মনে আছে । সালটা ২০১৮ সাল তখন আমি এসএসসি দিয়েছিলাম। পরীক্ষার ৪-৫ মাস আগে পড়া নিয়ে সিরিয়াস হই তারপরেও ভয় কাজ করতো, পরীক্ষায় কি হবে, না হবে নিয়ে।টেস্ট পরীক্ষা দেই সেখানে তুলনামুলক রেজাল্ট হয়েছে।যা আমাকে আরো হতাশ করে। পরে আমি একদমি'ই ভেঙ্গে পড়ি। পরবর্তীতে পরিবারের সবাই সাপোর্ট করে, বিশেষ করে মা।উনি শুধু বলতেন বোর্ড পরীক্ষাই আসল, সেখানে ভালো হবে। আমি তখন আরো সিরিয়াস হই। আমার রাত - জাগার সময় উনি জাগতেন, আমাকে বার বার সাহস দেখানো, মাকে আমি এসএসসিতে জিপিএ-৫ পেয়ে জিতিয়ে দেই। রেজাল্ট চেক করার পর, প্রথমে মাকে আমি বলি।মা সেদিন, হাসার বদলে কেঁদেছিল। মা না পাশে থাকলে, এমন সাফল্য হতো না। এই মুহুর্ত ভুলার নয়। আরো এমন কত স্মৃতি। হাত ভারী হয়ে আসছে, চোখের কোনায় জল । তুমি হাজার বছর বেঁচে থেকো মা, তুমি আমার সব। আমার প্রতিটি জয়ে, পরাজয়ে সাথে থাকার জন্য, তুমিই যথেষ্ট মা। শুভ মা দিবস মা।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন