নামঃ Shemu Akhter

গল্পঃ আমার আম্মু আমার জীবনের আদর্শ, আমার শক্তি, অনুপ্রেরণা। আমার সবকিছুই মাকে ঘিরে। এ পৃথিবীর আলো বাতাস এই যে নিঃশ্বাস নিচ্ছি, তা মায়ের ত্যাগের কারণেই জন্মের শুরু থেকেই নিতে পারছি। মায়ের যেমন বিকল্প হয় না, ঠিক তেমনি মায়ের কোনো তুলনা হয় না। 🥰 আমি আমার মা-বাবার প্রথম সন্তান। প্রথম সন্তান হিসেবে জন্মের পর থেকেই অনেক আদর, মায়া ,মমতায় বেড়ে উঠেছি। মায়ের সঙ্গে ছোটবেলা থেকেই আমার সখ্য। মায়ের আদর, স্নেহ, ভালোবাসায় প্রত্যেক সন্তানই বেড়ে ওঠে। আমার কাছে মনে হয় আমার মা আমাকে একটু বেশিই ভালোবাসেন। তাই কখনোই আমার মা আমাকে চোখের আড়াল হতে দিতেন না।❤️ তার প্রত্যেক টা কথা আমাকে অনুপ্রেরণা দিত। আব্বু চলে যাওয়ার পর মা-ই তার দায়িত্ব পালন করছেন। এখন আম্মুর বয়স হয়েছে। টুকটাক কিছু অসুস্থতা লেগেই থাকে। তারপরও আম্মু যতটুকু সময় পান আমার কাজগুলো দেখার চেষ্টা করেন। আমাকে উৎসাহ দেয়ার চেষ্টা করেন। দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন ভালো রাখেন। কারণ তিনিই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ বন্ধু, আমার চলার পথের শক্তি। আম্মুকে ছাড়া আমি একটি মুহূর্তও কল্পনা করতে পারি না। আম্মু জানেন আমি তাকে কত ভালোবাসি : অপূর্ব আমার জীবনের যা কিছু প্রাপ্তি, যা কিছু অর্জন সব কিছুর নেপথ্যে যে মানুষটির উৎসাহ, অনুপ্রেরণা সবচেয়ে বেশি, তিনি আমার মা। 😊

Share বিস্তারিত জানতে চোখ রাখুন