নামঃ নিজাম রুবেল
গল্পঃ মা যার কোন তুলনা হয় না কারো সাথেই। মায়ের সাথে আমার অনেক স্মৃতি আছে যা কখনো ভোলার না। ছোটবেলায় শীতের সকালে আগুন পোহাতে গিয়ে হঠাৎ আমার গায়ে আগুন লেগে যায়। আগুনে আমার এক পা জ্বলছে গিয়েছিল তাৎক্ষণিক আমার মা আমাকে কোলে করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। এরপর থেকে আমার মা আমাকে নিয়ে অনেক কষ্ট করেছিল শীতের মধ্যে। রাতে আমার গায়ে কোন লেপ কাঁথা দেওয়া যেত না। মা আমাকে পুরো রাতে আমাকে এমনভাবে আগলে রাখত যাতে করে আমার যেন গায়ে শীত না লাগে। বসে থাকতো সারারাত শীতের মধ্যে আমাকে সুস্থ করার জন্য। প্রায় দুই তিন মাস মা আমাকে নিয়ে অনেক কষ্ট করেছে এই স্মৃতি কখনো বলার নয়।