নামঃ Meherun Nesa
গল্পঃ মায়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্তই জীবনের সেরা মুহূর্ত। আমি আর মা গ্রামের এই সরু রাস্তা দিয়ে হাঁটতে খুবই পছন্দ করি। তাই সময় পেলেই মায়ের সাথে প্রকৃতিময় গ্রামের দৃশ্য দেখতে বের হই। আমরা দুজনেই প্রকৃতিপ্রেমী তাই প্রকৃতি ও মায়ের সাথে নিজেকে ফ্রেমবন্দি করে ফেললাম। মায়ের সাথে যেটুকু সময় কাটাই সবটুকুই যেন আনন্দ ও উৎসবমুখর হয়ে ওঠে। মা কাছে থাকলে নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখি মনে হয়।অসংখ্য ধন্যবাদ মা তোমাকে আমাকে তোমার আদর্শে গড়ে তোলার জন্য এবং জীবনকে এতো আনন্দের সাথে উপভোগ করার সুযোগ করে দেয়ার জন্য ❤️❤️ তোমায় খুব ভালোবাসি মা 🥰