নামঃ নেয়ামতুল ফেরদৌস
গল্পঃ আমার প্রিয় এবং ভালোবাসার মানুষ আমার "মা" এ কথাটি তীব্রভাবে বুঝতে পারি যখন আমি মা হলাম।মায়ের সাথে করা প্রতিটি জেদ,রাগ,অভিমানের জন্য অনুতপ্ত হলাম।নিজ সন্তানের জন্য যখন সব সাধ বিসর্জন দিয়ে হতাশায় ভুগি তখন মায়ের কথা ভাবি তিনি কতটা ত্যাগ করে গেছেন আমার জন্য,কত নির্ঘুম রাত পার করেছেন!সেই মা স্ট্রোক করার পর বাকহীন হয়ে গেছেন ঠিকি কিন্তু তার প্রতিটি চোখের পানি দোয়া হয়ে আমার সাথে ছিলো যেদিন প্রথম সন্তানের মা হলাম।বিয়ের পর থেকে মায়ের জন্য মনটা হাহাকার করতো।প্রেগ্ন্যাসির শেষ মুহুর্তে যখন মায়ের কাছে থাকার সুযোগ পেলাম তখন আমার খুশি দেখে কে।এই যে ছবিটি দেখছেন তা তেমন এক মুহুর্তের সাক্ষী। পাশে আমার মা, গর্ভে আমার সন্তান, এই মুহুর্ত অমূল্য।একসময় মা বলতেন, যেদিন মা হবি সেদিন বুঝবি। আজ মা হয়ে বেশ বুঝতে পারি সব।মা কে কত জ্বালিয়েছি, কত অভিমান করেছি সব কিছু মনে পড়লেই মন থেকে বলি আই এম স্যরি মা।বড্ড ভালোবাসি তোমায়। মিস ইউ❤️