নামঃ আবির ফারহান

গল্পঃ দুনিয়ার সবচেয়ে ছোট ও সুন্দর শব্দ হলও মা। আমার মায়ের অবদান আমার জীবনে প্রতিটা মানুষের থেকেও বেশী আমি মনে করি। সেই ছোট্ট বেলা থেকে আজ পর্যন্ত আমার মায়ের কোনো ধরণের স্বার্থ নেই আমার কাছে। বরং প্রতিটা নামাজে দোয়া করেন সন্তানের জন্য। কনকনে শীতের রাত তখন খুলনাতে থাকতাম আমার বাবার অবস্থা খারাপ ছিলও তখন আব্বু দেশের বাহিরে গিয়েছিলও। তখন আমি ছোট বললেই চলে আম্মু আর আমি রাতে প্রচন্ড শীত পড়ছিলও বাসায় তখন কম্বল কেনা হয়নি। আম্মু তার পছন্দের দামি শাড়িকে আলমিরা থেকে বের করে আমার জানি ঠান্ডা না লাগে সে জন্য ঘুমের মাঝে আমাকে জড়িয়ে দেয়। পরে ৫/৭ দিন পর বাবা আসলে তখন আমরা কম্বল কিনতে গিয়েছিলাম। আসলে স্মৃতি এমন একটা জিনিস হয়তো এগুলো সামনে চলতে শিখায় আমাদের। আমার মা আমার জীবনের অলরাউন্ডার এখন এমন এক পরিস্থিতির ভেতর আছি মনখুলে গল্প করার সুযোগ হয় না কর্মব্যস্ততার কারণে। এখনও যদি অসুস্থ হয়ে যাই সাহস দেয়, চিন্তা করে। মা'য়ের জন্য ভিতরের ভালোবাসা অফুরন্ত বলাই হয়ে উঠে না আম্মু তোমাকে ভালোবাসি। দুনিয়ার সকল মায়েদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। Happy Mothers Day ❤️

Share বিস্তারিত জানতে চোখ রাখুন