নামঃ kamrul Ahsan

গল্পঃ ফ্রেশ সিমেন্ট এবং ডেইলি স্টারকে ধন্যবাদ অসাধারণ একটি আইডিয়া উপস্থাপন করার জন্য। মাকে নিয়ে কোন স্মৃতি কখনো লেখা আমার হয়নি কিন্তু অনেক প্রেক্ষাপটের কারণে মায়ের কথা যখনই স্মরণ হয় তখনই এক ধরনের দুর্বলতা এবং অস্থিরতা কাজ করে যা ভাষায় প্রকাশযোগ্য নয়। কোন স্মৃতি লিখব শুরুতে মনে না আসলেও, এখন এক এক করে অনেক স্মৃতি মনে পড়ছে। মজার বিষয় সব ধরনের স্মৃতি থেকে একটা স্মৃতি লেখাটা একটু কষ্টসাধ্য। কিন্তু মা আমার জন্য কি কি করছে সম্ভবত এই লেখাটা হতো সহজসাধ্য। যাহোক মা সর্বপ্রথম তোমাকে স্মরণ করে তোমার সাথে আমার কাটানো একটি স্মৃতি লেখা শুরু করলাম।বেশি কিছু লিখতে পারবো না যেহেতু এখানে লেখার পরিমাণ খুবই সংক্ষিপ্ত। একবার আমাদের পরিবারে সকলের একসাথে জ্বর। তখন আমি ক্লাস টেনে পড়ি। মাকে ভালোবাসি কিন্তু মায়ের প্রতি মমত্ববোধ তখন খুব বেশি প্রকাশিত হতো না। ছোটবেলায় বাইজিদ বোস্তামীর জীবন কাহিনী পড়ে মায়ের প্রতি সম্মান একটা ছেলের কতটুকু হওয়া উচিত বুঝতে পারতাম কিন্তু কিভাবে মাকে সম্মানের জায়গায় সম্মান দিব সেই বুদ্ধি মাথায় কাজ করত না। যাহোক মূল ঘটনা এখানে উল্টা, মা প্রচন্ড জ্বর গা ব্যথা নিয়েও সবার জন্য রান্নাবান্না করল এবং আমাদের সকলকে খাওয়া-দাওয়া শেষ করিয়ে সব গুছিয়ে সারারাত ধরে আমার মাথায় জ্বর পট্টি দিয়ে গিয়েছেন।আমার জ্বর আসা-যাওয়ার উপর ছিল, সেই জন্য তিনি এক মুহূর্তের জন্য বিশ্রাম না নিয়ে আমার জন্য বসে ছিলেন। আমি এতটুকু বুঝতেছি মায়ের খুব কষ্ট হচ্ছে কিন্তু মাকে কাছ থেকেও যেতে দিচ্ছিলাম না, কেননা মা পাশ থেকে চলে গেলে কোন কিছুই ভালো লাগবে না। ভোরবেলা আমার শরীর আস্তে আস্তে ভালোলাগা শুরু করলো। আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগছে মায়ের কোন ক্লান্তি তখন পর্যন্ত চোখে মুখে দেখলাম না। আমি শারীরিকভাবে যতটা না কাবু হয়েছে, মায়ের এই সেবার কথা তৎক্ষণাৎ মনে করে মানসিকভাবে তারচেয়ে বেশি কাবু হয়ে পড়েছিলাম। শুধু ভাবতেছিলাম মা বলেই সম্ভব তা না হলে কেউ সারারাত জেগে সন্তানের সেবা করবে না। ছোটবেলায় শুনেছি আমার শরীরের চামড়া নাকি শুকনো হয়ে খসে খসে পড়তো। সারারাত নাকি এক ফোটার জন্য মাকে ঘুমাতে দিতাম না। ডাক্তার বলছিল আমাকে বাঁচানো সম্ভব হবে না। হাল না ছেড়ে টানা এক বছর আমাকে নিয়ে অমানুষিক কষ্ট করেছেন আমার মা।একটা সময় আমি সুস্থ হয়ে ওঠি। ওই দিনের কথাটাই তখন শুয়ে শুয়ে স্মরণ করলাম।ভাবতেছিলাম ছোটবেলায় দেখিনি কিন্তু আজকে যখন অনুভূতির বহিঃপ্রকাশ অনুভূত হল তখন বুঝলাম মা তুমি কি জিনিস। সারারাত জেগে থেকোও তোমার ক্লান্তি হলো না, এর নামই হয়তো মা। মাদের কোন ক্লান্তি নেই, প্রত্যাশা নেই, ভালবাসার কমতি নেই।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন