নামঃ Farzana Akter

গল্পঃ "মা" তুমি যে আমার সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। মা তুমি ত্যাগের মূর্ত প্রতীক। মায়ের তুলনা শুধুই তুমিই মা। মা গো আমি যখন জন্মগ্রহন করে ধীরে ধীরে বড় হতে লাগলাম আমার জীবনটা ছিলো তখন সাদা একটা পৃষ্ঠার মতো, সেই সাদা পৃষ্ঠায় তোমার সংস্পর্শে, তোমার অবদানে, আমার স্বপ্নপূরণের সারথি হয়ে সেই সাদা পৃষ্ঠাটি ধীরে ধীরে রঙিন করে তুলেছো। সন্তানের কল্যান কামনায় সবসময় ব্যতিব্যস্ত থাকো তুমি মা। আমি যখন কোনো ভুল করি মা তুমি সবার সামনে আমাকে বকা না দিয়ে বরং আলাদাভাবে নিয়ে আমার ভুলগুলো ধরে দাও, তখন সত্যিই মনে হয় আমার জীবনে তুমি মা সহজ সমাধানের আরেক নাম। মা তুমি আমার জীবনের ছায়া, মা তুমি আমার দেখা সবথেকে বিচক্ষন ও বুদ্ধিমতী মানুষ। বাবার চাকরির সামান্য বেতন দিয়ে তুমি মা কিভাবে আমাকে শিক্ষিত করলে ভাবতেই অবাক লাগে মা। তোমার হাতটি ধরেই তো মা আমি স্কুলের গন্ডি পেরিয়ে আজ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করতে সক্ষম হয়েছি। মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে সংসারের সমস্ত কাজ সামলিয়ে স্কুলে, কোচিং-এ, হাতটি ধরে সাথে সাথে নিয়ে যেতে। নিজের আরামের ঘুম বিসর্জন দিয়ে আমাকে লাইটের আলোতে নির্বিঘ্নে পড়ার সুযোগ করে দিয়েছো।পরীক্ষার দিনগুলোতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হলের সামনে। এরকম ত্যাগ তিতিক্ষার শত শত উদাহরণ দেওয়া যাবে মা তোমাকে ঘিরে। আমার কাছে তুমি একজন মহীয়সী নারী। আমার অসুস্থতায় তোমার সেবা মহাঔষধের মতো কাজ করে মা। আমার সাফল্যের জন্য কতো যে নির্ঘুম রাত কাটিয়েছো তুমি মা, তার কেনো হিসেব নেই। সন্তানদের কল্যানের কথা চিন্তা করে তুমি তোমার হাজারো শখ-আহলাদকে বিসর্জন দিয়েছো। কখনো আক্ষেপ প্রকাশ করতে দেখি নি তোমায়। মা তুমি নিরাপদ আশ্রয়স্থলের আরেক নাম। মা আমার কাছে তুমি একজন সুপারওম্যান ,তুমিই শিখিয়েছো মা, মেয়ে মানে দুর্বলতা নয়, তোমার অনুপ্রেরণায় আজও একজন মেয়ে হয়ে আমি হাজারো স্বপ্ন দেখার সাহস খুজেঁ পাই। তুমি আমার এগিয়ে যাবার পথকে বাধাহীন ও মসৃন করতে সবসময় সাহস ও সমর্থন দিয়ে পাশে ছিলে। জীবনে সুখে-দুঃখে, বিপদে- আপদে, যাকে সবসময় পাশে পেয়েছি সে হলো তুমিই মা। তোমার ঋণ কখনো শোধ হবার নয়। আমার সমস্ত সফলতা মা তোমাকেই ঘিরে। শুধু এইটুকুই চাওয়া মা, তোমার পরম স্নেহের আশীর্বাদের হাতটুকু সবসময় রেখো আমার মাথায়। সৃষ্টিকর্তা কাছে প্রার্থনা তিনি যেনো সর্বাবস্থায় তোমাকে নিরাপদ রাখেন, সুস্থ রাখেন।অনেক অনেক ভালোবাসি মা তোমায়।❤️❤️❤ভালো থাকুক আমার শ্রদ্ধেয় মা সহ পৃথিবীর সকল "মা"।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন