নামঃ Saliha Akter
গল্পঃ মা সে তো এক স্বর্গীয় অনুভূতি।পৃথিবীর যে প্রান্তেই যাও মা এর মতোন দ্বিতীয় কাউকে পাওয়া সম্ভব না।মায়ের তুলনা শুধুই মা। যে পাশে থাকলে সব কষ্ট দূর হয়ে যায় আবার চোখের আড়াল হতেই মন খারাপ করে।মা ছাড়া জীবন যেমন অন্ধকার তেমনি পৃথিবী ও অন্ধকার।সবার জীবনে মা নামক এক ব্যাক্তি ছিলেন বলেই আমরা এতো সুন্দর পৃথিবী দেখেছি।তিনি ছিলেন বলেই আজ আমরা সব সন্তানেরা শান্তি খুঁজে পায়।।মা ডাকটাতেই একরকম শান্তি।।মায়ের আচঁলে শান্তি,মায়ের বুকে শান্তি।।মা মানেই শান্তির অন্য নাম। মা মানেই এক নিস্বার্থ ভালোবাসা, মানেই ত্যাগী।। মায়ের বুকে যেমন সকল সন্তানের জায়গা থাকে তেমনিভাবে সকল সন্তানের ঘরে যেনো মায়ের জায়গা থাকে।ভালো থাকুক,সুস্থ থাকুক পৃথিবীর সকল মা।।