নামঃ তাসনোভা শামছ
গল্পঃ আম্মু তুমি আছো বলেই পৃথিবীর নিশ্বাস নিয়েছিলাম।তুমি আছো বলোই হাটতে শিখেছিলাম,তুমি শিখিয়েছো ভাবতে,বাঁচতে বর ভালোবাসতে।আমি তোমার পোস্টিং এর চাকরির পরেও কখনো তোমায় ছেড়ে থাকিনি।কলেজ শেষে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হলো আমি কান্নায় ভাসিয়ে ফেললাম, কেমনে থাকবো তোমায় ছেড়ে।তুমি বোঝালে, এই সুযোগ সবাই পায় না আমার এখন আত্মপ্রত্যয়ি হবার সময়।৩য় বর্ষো থাকার সময় বিশ্ববিদ্যালয়ের ট্যুরে গিয়ে,পড়ে মাথা ফাটিয়ে ফেরত এলাম,ভাবলাম বলবনা বাসায় তুমি টেনশন করবে।পরদিন সকালে ঘুম থেকে উঠে তোমার ফোনটা ধরে যখন কেদে ফেললাম তুমি যেন সব বুঝে গেলে,ঢাকা থেকে আট ঘন্টার মাঝে আমার হলে পৌছে আমাকে বুকে টেনে নিলে।পড়াশোনা শেষে ঘরে ফিরলাম,চাকরিতে জয়েন করলাম,কিন্তু ফিরলাম আর কই।নিজের ঘরে যেতে হলো,বাবু হলো।তোমার কাছে সেই ছোট্ট বেলার মতোন আর ফেরা হলো না।তবু, আম্মু বিশ্বাস করো আমি এখনো ছোট।তুমি ছাড়া বাজারে গেলে কি কিনব বুঝি না,সবজী কিনতে এলোমেলো করি,গেস্ট আসলে কি রান্না করবো তোমার কাছে না শুনলে রান্নাও করতে পারিনা।বাবুকে আমি একা রাখলে হাফ ধরিয়ে ফেলি, বাবুর অসুখে খই হারিয়ে ফেলি,তুমি তখন আমাকে সামলে নাও সেই ছোট্ট বেলার মতো।অনেক ভালোবাসি তোমায় আম্মু।