নামঃ খালেদা শিমু

গল্পঃ আমার মা-ই আমার শক্তি,প্রেরণা,, সে আমার সব প্রব্লেমের সলিউশন, জীবনের যতকিছু মজবুত হয়েছে মায়ের সিদ্ধান্তেই হয়েছে, মা এর পরামর্শ ছাড়া কিছু করে সফলতা পাইনি, উলটো হুমড়ি খেয়ে পড়েছি। ছোটবেলা থেকেই আম্মু চেষ্টা করেছেন আমি যাতে সবদিক দিয়ে বেস্ট-টা পাই! পরম মায়া মমতায় আগলে রেখেছেন, আমার মা আমাদের সবসময় এটাই বুঝাতে চেয়েছেন যে জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমার হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে এক সময়। আমার মা-কে আমি ছোটবেলা থেকে দেখেছি নিজের জব সামলে সংসারের সমস্ত দায়িত্ব অনায়াসে পালন করতে, কোনো খামতি নেই তার এই দায়িত্বে, স্কুল থেকে এসে আমি ক্লান্ত হয়ে পড়লেও, আমার মা কোনোদিন ক্লান্ত হয়না। আমার এইচএসসির রেজাল্ট খুব খারাপ হয়৷ খুব ডিপ্রেশনে চলে গিয়েছিলাম সেইবার। মা যদি না থাকতো হয়তো ওভারকাম করতে পারতাম না, সুইসাইড করতাম। আলহামদুলিল্লাহ সেইবার মা এর অনুপ্রেরণায় এডমিশন রেজাল্ট ভালো করে এখন একটি পাব্লিক ভারসিটিতে পড়ছি। মা হলো স্নেহের ভান্ডার, যা কখনও নিঃশেষ হয় না। আমার মা যেমন আদর করেন তেমন শাসন ও করেন। জীবনে অনেক প্রতিকূলতা পার করে আমার আম্মু আজ এই পর্যন্ত এসেছেন! প্রথম স্পর্শ মা, প্রথম পাওয়া মা, প্রথম শব্দ মা, প্রথম দেখা মা, আমার জান্নাত তুমি মা, সমস্ত স্নেহের ভান্ডার তুমি, মা সেই তখন থেকেই আমার রোল মডেল, যখন আমি “রোল মডেল” শব্দটা অবধি জানতাম না।আমার মাকে বর্ণনা করার জন্য ঘূর্ণিঝড় হ্যারিকেনকে তার সর্বোচ্চ শক্তি দিয়ে লিখতে হবে!

Share বিস্তারিত জানতে চোখ রাখুন