নামঃ Nusrat Akter

গল্পঃ মায়ের ছিলাম আদরের মেয়ে। শান্ত ছিলাম, হাজারটা কাজ,স্কুল সামলে মেয়ের বায়না মেটাতে মেটাতেই দিন কাবার হয়ে যেতো মায়ের। বাড়িতে আম, কাঁঠাল, পেয়ারা, লেবুর গাছ ছিলো,সঙ্গে ফুলের বাগানও।ভাতের পাতে সেই টুকুস করে ছিঁড়ে আনা লেবুর ফালি নিংড়ে মা ভাত মেখে খাইয়ে দিতো, ডালের সাথে ভাজা , ব্যাস মেয়ের খাওয়া সারা। এটা চাই সেটা চাই এর বায়নার সাথে কিছু জিনিস কিছুতেই খেতে চাইতাম না। পুষ্টির যোগান বাড়াতে মা বিভিন্ন ভাবে মাছ বা সবজির মধ্যে দিয়েই খাওয়াতে চেষ্টা করতো...... তেরো মাস হয়ে গেলো মায়ের সাথে নেই। অসময়ে বড় পুরোনো কথা মনে পড়ছে, মায়ের সাথে কাটানো ছোটবেলাটা, আমার সবটুকু জুড়ে ছিলো শুধুই মা। কিন্তু বিয়ের পর যেন এখন আরো বেশি মেয়ের প্রয়োজন মনে হয়।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন