নামঃ জান্নাতুল ফেরদৌস অনন্যা (ওয়ামিয়া)
গল্পঃ ২০১৭ সালে আম্মু ঈদের আগ মুহূর্তে পবিত্র ওমরাহ হজ্জ পালন করতে গিয়েছিল। আম্মুকে ছাড়া সেই ১২ টা দিন আমার কাছে ছিল এক যুগের মত। মনে হচ্ছিল আম্মুকে কোথাও হারিয়ে ফেলছি। সেই বছর মাদার্সডে-তেও আম্মু ছিল না। আম্মুকে ছাড়া প্রতিটা দিন এলোমেলো কাটতো। আব্বু ও আপু অফিসে চলে যাওয়ার পর বাসায় আমি ছিলাম একা। অনেক বোর ফিল করতাম। আম্মুর অনুপস্থিতির আসল কষ্টটা আমি তখন অনুভব করতে পারছিলাম। নামাজ পরে শুধু এটাই প্রার্থনা করতাম যেন আম্মু সহিহ সালামত আমাদের কাছে ফিরে আসতে পারে। আল্লাহর অশেষ রহমতে আম্মু ঠিকঠাক ফিরে আসে। আর সেইবার ঈদটা ছিল আমার কাছে খুব খুব স্পেশাল। পরিবারের সবাই মিলে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার সেই স্মৃতি এখনও আমার কাছে প্রিয়! 🥺♥️