নামঃ Shawon Nurunnahar
গল্পঃ মা কথাতেই শান্তি আসে অস্থির বুকে মা থাকলে দিন যে কাটে আনন্দে আর সুখেমায়ের স্পর্শেই সন্তান ধীরে ধীরে পূর্ণ মানুষ হয়ে ওঠে.. পৃথিবীর সব ধর্মেই মায়ের মর্যাদাকে উচ্চাসীন করেছে। ৩৬৫ দিনের প্রতিটি সেকেন্ডেই মনে করতে চাই 'মা' শব্দটিকে। মা, আম্মা, আম্মি, মাম্মি সন্তানেরা যে যেভাবে ডাকুক; এই শান্তির ডাক শতকিছুর বিনিময়েও অন্য কোনো শব্দের সঙ্গে তুলনা করা যাবে না. আমার মা, সবার সেরা মা, মাকে হয়তো বা কখনো মুখ ফুটে বলা হয়নি মা তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু মা সত্যিই তোমাকে আমি অনেক ভালবাসি আমার মা আছে বলেই আমার এত গুরুত্ব রয়েছে। বাসায় ঢুকে প্রথম যাকে খুঁজি সে হলো আমার মা, যখন আমার মা বাসায় থাকে না তখন আমার মনে হয় যেন ঘরটা পুরো ফাঁকা হয়ে রয়েছে। আমার প্রথম বন্ধু আমার মা , যে কষ্টের কথা আমি আমার মাকে বলতে পারিনি সে কষ্টের ওজন ছিল অনেক। অন্যর ভালোবাসা হতে পারে ছলনা , কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোন ভালোবাসার সাথে তুলনা হয়না.... আমার মা আমাকে ছোটবেলা থেকেই সাপোর্ট দিয়ে আসছে এবং এখনো দেয়, আমার মা আমার জন্য অনেক করছে । আমি যখন পড়াশোনা বা অন্য কিছু নিয়ে অনেক ডিপ্রেশনে থাকি তখন আমার মা আমাকে বুঝতে পারে এবং আমাকে সান্তনা দেয় আর বুঝায় .... আমার মা আমার নিরাপত্তা। আমি আমার মায়ের কাছে থাকলে দুনিয়ার কোন অশান্তি স্পর্শ করতে পারে না ইনশাআল্লাহ,মা আমাকে ছোটবেলা থেকে আগলে বড় করেছি তার ঋণ আমি কখনোই প্রতিশোধ করতে পারবো না.... আমার মা যখন হাসে ,তখন আমার খুব ভালো লাগে ,কিন্তু যখন আমার মা আমার জন্য হাসে তখন আরো বেশি ভালো লাগে...🤲 সামনে আরো অনেক অনেক কিছু মোকাবিলা করতে হবে, আমার মা আমার পাশে থাকলেই আমি সব বাঁধা অতিক্রম করতে পারব। আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী হলো আমার মা, আমি আমার মায়ের কাছে চিরঋণী, আমার জীবনে নৈতিকতা , বুদ্ধি এবং শারীরিক শিক্ষা সকল অর্জনই তার কাছ থেকেই প্রাপ্য ... আল্লাহ আমার মাকে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এক সাথে থাকার তৌফিক দান করুক🤲💖 Love you so much ammu