নামঃ Sharmin susama

গল্পঃ আমার মা আমার বন্ধু।তিনি আমায় যেমন টি ভালোবাসেন আমিও তাকে ততোটাই ভালোবাসি।ছোট বেলায় পড়ালেখা আর খাবার ঠিক মতো না খেলে যে কতো বকুনী খেতাম।কতো যে পিটুনি খেয়েছি তার হিসেব নেই।আমার এখনও মনে আছে মা যখন আমায় পিটুনী দিতেন তার একটু পর সে আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরে কান্না করতো।আর বলতো কে আমার কথা শুনতে চাস না বলতো? এইযে এতো গুলো পিটুনী দিলাম তো।তুই কি কখনোই আমার লক্ষ্মী মেয়ে হবি না।সময় এর সাথে সাথে আমিও আজ বড় হয়ে গেলাম হয়ে গেলাম মার লক্ষ্মী মেয়ে।এখন আর মা পিটুনী দেয়না ঠিকই তবে মার কাছে বকুনি না খেলে যেনো আমার ভালই লাগেনা।😁বিয়ে হয়ে যাবার পর ও যখন মার কাছে আসি এখন ও মা কে জ্বালাই,দুজন মিলে ঘুরতে যাই,মার সাথে কেনা কাটা করি ।সবার মার জন্য অনেক ভালোবাসা রইলো।আমার মার জন্য ও দোয়া করবেন।এভাবেই যেনো মা মেয়ে খুনসুটি করে দিন গুলো কাটিয়ে দিতে পারি। অনেক অনেক ধন্যবাদ ফ্রেশ সিমেন্ট কে এতো সুন্দর আয়োজন করার জন্য। ❤️❤️

Share বিস্তারিত জানতে চোখ রাখুন