নামঃ Hosne Malka
গল্পঃ মা কে সবসময় বলতাম "আমার বেবি হলে তোমার কাছে দিয়ে যাব, তোমার ২টা ছেলে মেয়ে মানুষ করছ এবার আমারটাও কইরো"। মা ও উত্তরে বলত, " ২টা মানুষ করে আমার জীবন শেষ, আর পারব না''। ঠিক যখন ডেলিভারির সময় চলে এল, মা ছুটে চলে গেল। মা জানে, তার মেয়ের কতটা দরকার এখন মা'কে। আর কেউ না বুঝুক মা বুঝে। ঠিক যখন মা থেকে নানী হলেন, তিনি থেমে নেই। ময়লা কাপড় চোপড় সেই ভোর বেলা উঠে ধুয়ে দেওয়া, ঘর মুছে দেওয়া, মেয়েকে খাওয়ানো, মেয়ের বাচ্চার ও কখন কোন যত্ন নিতে হবে সব একাই করে যাচ্ছেন। মা পাশে আছে এইভেবেও মেয়েটা শান্তিতে ঘুমায়, অনেক ব্লিডিং হয়েছে, অনেক ঘুম দরকার। মা হয়েও এত কষ্ট করেন নি,নানী হয়ে যত টা কষ্ট আমার সন্তানের জন্য করেছেন। মায়ের এই ঋণ কখনোই শোধ করতে পারবো না