নামঃ মাসুদা আকতার
গল্পঃ মায়ের সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্ত সৃতি। গ্রামের মেয়ে আমি, গ্রামে বেড়ে উঠা। জন্মের পর থেকে দেখে আসছি মা অনেক কষ্ট করে, কারণ বাবা বেশি একটা সংসারি ছিল না দুদিন পর পর কোথায় জানি চলে যেত।তাই মাকে দেখতাম অনেক কষ্ট করতে। বাহিরে এবং ঘরে দুটোই মাকে সামলাতে হতো।এমনও সময় দেখছি, আমার মা মাঠে ধান কেটে আবার সেই ধান মাথায় করে নিয়ে আসতে।আবার দেখতাম ফজরের নামাজ শেষ করে আবার সেই ধান মারত,ছোট থেকে দেখে আসছি মায়ের কষ্ট। আমার মা গল্প করত আমার সৎ মা ছিল মানে আমার নানী, অনেক নাকি জালাতো তাই আমার মা বলত যার কষ্ট সারাজীবন কষ্ট। মা বলতো বাপের বাড়ি ও সুখ পাইনি শশুর বাড়িতে এসেও না।তারপর ও আমার মা এভাবে সংসার করে গেছে। আমি দেখছি সারা দিন কষ্ট করে খাওয়া সময় সে খাইত রুটি বা কাউনের চালের ভাত।তখন মানুষের অনেক অভাব ছিল, ভাত ছিল কম রুটি বা কাউনের ভাত খেত।আমরা ও খেয়েছি, এভাবে দেখতাম আমার মাকে কষ্ট করতে। আরও একটা মজার বেপার আমার মা লেখা পড়া জানত না,অথচ আমাদের কে পড়ানো তার অনেক সখ ছিল, তাই পাশের বাড়ি থেকে নিজে শিখে এসে আমাকে পড়াতো,এটা আমি অনেক মিস করি।এই হলো আমার মা,নিজে কষ্ট করে আমাদের জন্য কিছু করা আমার মা।আমি স্কুল থেকে এসে রুটি খেতে চাইতাম না,তাই রাতে যে ভাত রান্না করত নিজে না খেয়ে সেটা পানি দিয়ে আমার জন্য রেখে দিত,আমি যেন স্কুল থেকে এসে খেতে পারি।সে জীবনে শুধু কষ্ট করে গেছে, তার ফল সে এখন পেয়েছে। আমরা দুই ভাই বোন দুজনকে মানুষের মতো মানুষ করছে, যদিও বেশি লেখা পড়া হয়নি তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার ভাই লেখা পড়া শেষ করে একটা ঔষধের ফার্মেসি দিছে এবং সেও ভালো আছে। আমার মা এখন সুখি কিন্তু আমার মায়ের অনেক অসুস্থ। আমার মা বলে, এখন আমার ভাতের অভাব নাই কিন্তু আমি খেতে পারি না।আমার মা বলে এখন আমার অনেক সুখ কিন্তু শরীরে শান্তি নেই। মা বলে এখন খাবারের অভাব নাই কিন্তু খেতে পারি না,মায়ের এই কথা গুলো শুনলে অনেক কষ্ট লাগে। এমনও সময় গেছে আমার মা পাট শাক সেদ্ধ করে খেত যেন পেট ভরা থাকে। আর ভাত আর রুটি আমাদের খাওয়াত নিজে না খেয়ে, সে শাক খেয়ে থাকত।আমার মায়ের ভালো বাসা এমন, আমার মায়ের সৃতি গুলো অনেক কষ্টের।আরও অনেক সৃতি যা লিখে শেষ করা যাবে না।এখন মা গ্রামে থাকে, আমি ঢাকায় থাকি মায়ের জন্য কিছু করতে পারি না, বাড়িতে যাই ৬ মাসে একবার তখন যতটুকু পাড়ি মায়ের সাথে সময় কাটাই।আলহামদুলিল্লাহ মা এখন অনেক সুখে আছে, শুধু শরীর ভালো না। দোয়া করি আমার মা সবসময় ভালো থাকুক।আল্লাহর কাছে একটাই চাওয়া আমার মা জীবনে অনেক কষ্ট করছে, তাই আমার মা সুস্থ থাকুক ভালো থাকুক আমিন। আপনাদেরও ধন্যবাদ এতো সুন্দর আয়োজন করার জন্য। আমি আমার জীবনের কষ্ট গুলো শেয়ার করতে পেরেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি।