নামঃ Afsa F Wahid
গল্পঃ প্রিয় মা, হাজার সালাম তোমাকে এবং পৃথিবীর সকল মা কে।মা,জন্মের পর থেকে তোমার গন্ধে মেখে বড় হয়ে ওঠেছি, আমার আদর-আবদারের যাবতীয় ভরসা মা তুমি। দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছ তুমি আমাদের জন্য। খুব খেয়াল করলেই তোমার ত্যাগী, পরিশ্রমী মুখের আড়ালে সতেজ আর ঝলমলে একটা মুখ দেখতে পাই আমরা। স্বামী-সন্তান-সংসার এই জীবনযুদ্ধে আমার মনে হয় তোমার মত প্রতিটা মা’ই জয়ী।আবার সংসারে সবচেয়ে অবহেলিত মানুষটির নাম ই 'মা' একটা জীবন তার পুরোটা কেটে যায় সবার শখ পূরণে।বছরের পর বছর হাজার ঝড়ের সামনে মায়েরা খুঁটির মতো দাড়িয়ে থাকতে থাকতে কখন যে বেঁকে যায় তা তিনি নিজেও বুঝে উঠতে পারেনা।এই মানুষটির কঠিন হাত-পা আর শক্ত পাঁজরের নিচে লুকিয়ে রাখা নরম কোমল মনটাকে আমরা কতোটা বা বুঝতে পারি? মা'র সাথে থাকা মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছি আমি। এবং এইজন্য মাকে সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত করা হয়েছে।ধন্যবাদ মা, আমাকে এত সুন্দর একটা পৃথিবীতে নিয়ে আসার জন্য এবং এত ভালোভাবে লালন-পালন করে আদর মায়া-মমতা, স্নেহ দিয়ে বড় করার জন্য। ধন্যবাদ মা, আমাকে সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করার জন্য। তুমি আছো বলেই আজও নিজেকে অনেক নিরাপদ মনে করি। যেখানে কম বয়সে বংশের সকল মেয়ের বিয়ে হয়ে যাচ্ছিল, তুমি আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলা আর বলেছিলা আমার মেয়ে পড়াশোনা করবে। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ইংলিশে অনার্স এবং মাস্টার্স করেছি তোমার স্বপ্ন পূরণের জন্য। আমার আম্মুর জন্যই আমি নিজেই পায়ে দাঁড়াতে পেরেছি। ধন্যবাদ মা। তোমায় অনেক ভালোবাসি।