নামঃ নাছরিন সুলতানা মনি
গল্পঃ মায়ের সাথে কাটনো সব দিন গুলোই স্মৃতিময়। এই ছবিটি আমার কাছে অনেক স্মরণীয়। কারন মায়ের জন্মদিনে তোলা এই ছবিটি। খুব ছোট বয়সে মাএর মা মারা যায় তার কয়েক মাস পর উনার বাবা দ্বিতীয় বিয়ে করেন। মা না থাকায় সৎ মা পনেরো বছর বয়সে আমার বাবার সাথে বিয়ে দিয়ে দেয় তখন আমার বাবা একজন কৃষক ছিলেন অভাবের মাঝে তিনি নিজের সব সখ বির্সজন দিয়েছেন খুব কষ্ট করে আমাদের বড় করেছেন আমাদের সব ইচ্ছের সব সময় মর্যাদা করেছে। আমরা যখন জানতে পারলাম যে মা কখনো উনার জন্মদিন পালন করেনি তখন প্লেন করে আমরা ছোট একটি কেককাটা + বনভোজের আয়োজন করি তা দেখে মা খুব খুশি হয়।