নামঃ মোছাঃ শামীমা বেগম

গল্পঃ প্রিয় মা, আসসালামু আলাইকুম। মা আমার আজো মনে আছে শৈশবে তোমার সাথে নানার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে পথিমধ্যে যতোগুলো অসহায় মানুষ তোমার সামনে এসেছিলো তুমি সবাইকে কিছু কিছু টাকা দান করেছিলে। এমনটি দেখে তোমাকে আমি প্রশ্ন করেছিলাম, মা আমি টাকা চাইলে তুমি আমাকে কোন টাকা দাও না, কোত্থেকে অচেনা মানুষ এসে টাকা চাওয়ার সাথে সাথে তুমি তাদের টাকা দিয়ে দিচ্ছো। আমার প্রশ্নের জবাবে মা বললেন, মা এরা অসহায় দুঃখী মানুষ এদেরকে দান করলে আল্লাহ খুশি হন, বড়লোকদের উচিত গরিবদের সাহায্য করা। আর তোমাকে টাকা দেয়না কেননা তুমি ছোট আর তুমি টাকা দিয়ে কি করবে, তোমার প্রয়োজনীয় সবকিছুতো আমি সময় মতো তোমাকে দিয়ে থাকি। সেই থেকে মায়ের অনুপ্রেরণায় আজ আমিও অসহায় মানুষদের সাধ্যমতো সহযোগিতা করে থাকি। মা আমার মঙ্গলের জন্য তোমার প্রতিটি কাজ আমার জীবনে এক একটি স্মৃতি সেই স্মৃতির গল্পগুলো নিম্নে তুলে ধরলাম। , মা তুমি আমার জীবনে মহান আল্লাহ তায়ালার প্রদত্ত এক অশেষ অতিথি । কেননা, তোমার উপর ভর করেই আমর জীবনের সুখ-শান্তি ও অপার সৌন্দর্য খুজে পেয়েছি। মা তুমি তো এমন এক স্বত্বা, আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সর্বাত্মক পরিশ্রম করেছো, কিন্তু এমন কঠোর পরিশ্রম আর বলিদানের সত্যেও আমি তোমার জীবনকে বিষিয়ে তুলেছি একরাশ হতাশা আর দুঃখ-কষ্ট দিয়ে। এতদসত্যেও মা তুমি পৃথিবীর এক সেরা মা, যে তুমি আমাকে সর্বক্ষেত্রে নিজের চেয়েও সুখি দেখতে চাও। মা তুমি এমন এক রোবট, তুমি আমার থেকে নৈরাশ হওয়ার পরেও আমাকে মনপ্রাণ উজাড় করে ভালোবেসেছো এবং সর্বদা আমার মঙ্গলের জন্য আর্শীবাদ করেছো। মা তুমি পৃথিবীর এমন এক মহিষী নারী, তোমার সারাজীবনের কষ্টার্জিত মহামূল্যবান সম্পদগুলো অকাতরে আমাকে বিলিয়ে দিয়েছো। যদিও বাবা আমাদেরকে ভরণপোষণ চালিয়েছেন; তবে মা তুমি সারাজীবন স্বীয় ব্রেইনের মধ্যে আমাকে ধারণ করে জীবন কাটিয়েছো। মা আজ আমি অনুধাবন করছি তোমার প্রতিটি নিশ্বাস ছিলো আমাদের ঘিরে। মা তোমার দেওয়া যে উপদেশ গুলো বাস্তবায়ন করেছি বাস্তব জীবনে তার সুফল ভোগ করছি। মা তোমার প্রতিটি কাজ, প্রতিটি শব্দ ছিলো আমার জীবন গড়ার আশীর্বাদ। মা পৃথিবীর কোন কিছুর সাথে তোমার তুলনা হয় না, তুমি অদ্বিতীয়, তোমার তুলনা শুধু তুমিই মা। মা আমি তোমার জন্য কিছুই করতে পারিনি, তবে এতো টুকু বলতে পারি তুমি আছো আমার মনের মণিকোঠায়। মা আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। ইতি, তোমার আদরের মেয়ে শামীমা

Share বিস্তারিত জানতে চোখ রাখুন