নামঃ মোঃ সাইফুল ইসলাম

গল্পঃ প্রিয় মা, আসসালামু আলাইকুম। মায়ের সাথে কাটানো প্রতিটি মুহুর্ত আমার জীবনের এক একটি গল্প, মায়ের সাথে স্মৃতির গল্পগুলো নিম্নে কবিতা আকারে প্রকাশ করলাম। কবিতাঃ "মা" মাগো তোমার গর্ভে করেছি বাস দশ মাস দশ দিন, মাগো তোমার বুকের দুধের দাম শুধ হবেনা কোন দিন। মাগো তোমায় প্রসব ব‍্যাথা দিয়ে এসেছি পৃথিবীর বুকে, মাগো ওয়া ওয়া কান্না করে তোমায় প্রথম দেখেছি চোখে। মাগো তুমি আমার কান্না শুনে সব যন্ত্রণা গেলে ভুলে, মাগো তুমি আমায় চুমু খেয়ে পরম আদরে নিলে কুলে। মাগো আমি তোমার চোখের মণি মানিক রত্ন সাত রাজার ধন, মাগো তোমার শত ব‍্যস্ততায় আমার কাছ থাকে মণ। মাগো তোমার ভাগের ভালো খাবার না খেয়ে খাওয়াতে খাবার দামি, মাগো মুরগি মাছের মাথা সবি খেতাম শুধু আমি। মাগো তুমি বিনা এ ধরাই নাহি কেহ আপন আত্বীয় স্বজন আছে যত, মাগো সোনা মণি বলে কেউ ডাকেনা আদর করে তোমার মত। মাগো আমি একটু অসুস্থ হলে তোমার রাত কেটেছে নির্ঘুম, মাগো কপালে হাত ভুলিয়ে খানিক বাদে খেয়েছো চুম। মাগো প্রসাব করে যখন ভিজায়েছি বিছানা আমার ঘুম কস্ট হবে বলে, মাগো তুমি ভিজা বিছানায় শুয়ে আমায় ঘুম পাড়াতে বুকে তুলে। মাগো আজো আমি ভাগ‍্যবতী তুমি বেঁচে আছো তাই, মাগো দুর্ভাগা হতভাগা সেই জন পৃথিবীতে যার মা নাই। মাগো তোমার পায়ের নিচেঁ খোদা করেছেন স্বর্গ দান, মাগো তোমার পায়ের জলে আমায় করিও স্নান।!!!! ইতি, তোমার আদরের ছেলে, সাইফুল

Share বিস্তারিত জানতে চোখ রাখুন