নামঃ রিদয় শেখ
গল্পঃ পৃথিবীতে মা হচ্ছেন সন্তানের জন্য একমাত্র নিরাপদ আশ্রয়স্থল।মায়ের ত্যাগের বর্ণনা করা যাবেনা।মায়ের তুলনা কারো সাথে হয়না। মা হচ্ছেন এই পৃথিবীতে আমার সবচেয়ে কাছের মানুষ।মায়ের সাথে আমার বন্ধন এতটাই মজবুত যে কোনো শক্তিই তা ভেংগে দিতে পারবে না।আমি আর মা একে অন্যের পরিপূরক।আমি শুধু জানি মা ছাড়া আমি অচল।ছোট থেকে এত যত্নে ও ভালোবাসায় আমাকে বড় করেছেন যে আমি মাকে ছাড়া এখনও কিছুই ভাবতে পারিনা।প্রতিটি কাজে মা আমাকে সাহায্য করেছেন।পড়াশোনা থেকে শুরু করে যেকোনো প্রতিযোগিতায় মা আমাকে সাহস যুগিয়েছেন ও অনুপ্রেরণা দিয়েছেন।মায়ের সাহস ও অনুপ্রেরণায় আমি প্রতিটি কাজে সফল হয়েছি ইনশাল্লাহ। যেকোনো সিদ্ধান্ত নিতে আমি মায়ের পরামর্শ নেই এবং মায়ের পরামর্শে কাজটি শেষ পর্যন্ত ভালোই হয়।আমার সব সফলতার দাবিদার আমার মা।মাকে ছাড়া আমার দ্বারা কোনো কাজ সম্ভবই হতোনা।কারন কোনো কঠিন কাজকেও মা সহজ করে ফেলেন।মা ছাড়া আমি অসম্পূর্ন। আমি আমার মায়ের সাথে এতটাই আষ্টেপৃষ্ঠে আছি যে মাকে ছাড়া একটা মুহুর্তও কল্পনা করতে পারিনা।আমার মা-ও আমাকে ছাড়া একমুহুর্ত থাকতে পারেন না। ভালোবাসি তোমাকে মা অনেক বেশি।