নামঃ Raihan Khan

গল্পঃ #JustVeetlt #MaMeyeMoment মায়েরা কি এমনই হয়... বাবা নেই, যখন চতুর্থ শ্রেণিতে ওঠি ঠিক তখনই বাবা নামক বটবৃক্ষকে কে চিরতরে হারিয়ে পেলি।প বাবা লিভার ক্যান্সারে আক্রান্ত ছিল। বাবার ব্যবসা থেকে ফিউচারের জন্য যা মোটামুটি জমিয়ে রেখি ছিল সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য, তা দুভার্গ্যবশত বাবার চিকিৎসার পিছনে-ই শেষ হয়ে গিয়েছিল। এমন একটা পর্যায়ে যেতে হয়েছিল বাবার ক্যান্সারের চিকিৎসার জন্য আত্নীয়দের কাছ থেকে সাহায্য নিতে হয়েছিল। কিন্তু তবুও এত উন্নত চিকিৎসা করার পরে -ও বাবা কে বাচাতে ব্যর্থ হই আমরা! মহান রবের ডাকে সাড়া দেন আব্বু! পরিবারে তখন নেমে আসে কালো আধার, আম্মুর শুরু হই সংগ্রাম শূন্য থেকে আমাদের নিয়ে। অধীর ধৈর্য ধারণ করে আম্মু আমাদের পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। এক সময়ে এসে পড়াশোনার ইতি টানতে বাধ্য হই। আম্মুর কষ্ট আর সহ্য হচ্ছে না, এবার আমার কেন জানি মনে হয়েছে পরিবারের হাল ধরার। আমি তাই করেছি, একটা ছোট খাটো বেতনের চাকরি নিয়েছি এবং এ-ই অল্প বেতনের চাকরি করে কোন মতে সংসার চালিয়ে নিয়ে যাচ্ছেন আম্মু। আমার একটা বিষয় খুব ভাবাই আজও, আমি চাকরি শেষে প্রতিদিন নিয়ম করে রাতে বাড়ি ফিরে আসতাম। আম্মু প্রতিদিনের মতো আমার আসার অপেক্ষায় থাকতো, কখনও আমাকে ছাড়া খেতো না একা। একদিন চাকরির সুবাদে কক্সবাজার থেকে রাতে আসতে অনেক রাত হয়ে যায়, তখন প্রায় রাত সাড়ে ৩ টার দিকে আসি বাড়িতে। কি এক আশ্চর্যের বিষয়, আম্মু কে দেখলাম বাড়ির দরজার সামনে বসে আছে অধীর আগ্রহে আমার অপেক্ষায় নিদ্রাহীন আর অভুক্ত অবস্থা-ই! আমি এ-ই মুহূর্ত টা দেখে চোখের অশ্রু থামাতে ব্যর্থ প্রায়! আচ্ছা মায়েরা কি এমনই হয়!? মা দিবসে আমার জীবনের একটা-ই চাওয়া জীবনের শেষ অবধি যেন মায়ের ভালবাসার আঁচলে আবদ্ধ থাকতে পারি আজীবন। এবং মায়ের সকল ইচ্ছে যেন পূর্ণতা দিতে পারি! ধন্যবাদ

Share বিস্তারিত জানতে চোখ রাখুন