নামঃ আশরাফী শিমু
গল্পঃ পৃথিবীতে মা হচ্ছেন সন্তানের জন্য একমাত্র নিরাপদ আশ্রয়স্থল।মায়ের ত্যাগের বর্ণনা করা যাবেনা।মায়ের তুলনা কারো সাথে হয়না। মা হচ্ছেন এই পৃথিবীতে আমার সবচেয়ে কাছের মানুষ।মায়ের সাথে আমার বন্ধন এতটাই মজবুত যে কোনো শক্তিই তা ভেংগে দিতে পারবে না।আমি আর মা একে অন্যের পরিপূরক।আমি শুধু জানি মা ছাড়া আমি অচল।ছোট থেকে এত যত্নে ও ভালোবাসায় আমাকে বড় করেছেন যে আমি মাকে ছাড়া এখনও কিছুই ভাবতে পারিনা।প্রতিটি কাজে মা আমাকে সাহায্য করেছেন।পড়াশোনা থেকে শুরু করে যেকোনো প্রতিযোগিতায় মা আমাকে সাহস যুগিয়েছেন ও অনুপ্রেরণা দিয়েছেন।মায়ের সাহস ও অনুপ্রেরণায় আমি প্রতিটি কাজে সফল হয়েছি আলহামদুলিল্লাহ । আমার প্রতিটি সাফল্যে মা খুশি হয়েছেন।আমার সাফল্যে মা এতটাই খুশি হন যেন তা নিজে অর্জন করেছেন। আমার অর্জন তো মায়েরই অর্জন। কেননা মা না থাকলে আমি কিছুই করতে পারতাম না। আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি তখন সবথেকে বেশি খুশি হয়েছিলেন আমার মা।আমিও সবার আগে আমার মাকে জানিয়েছিলাম এবং খুশিতে মাকে জড়িয়ে ধরেছিলাম। মা এতটাই খুশি হয়েছিলো যে খুশিতে কান্না করে ফেলেছিলো। মা শুধু একটা কথাই বলেছিলো, "আমার স্বপ্ন সত্যি করেছিস মা" আজ আমার স্বপ্ন পূরণ হলো। মা তার জীবনের অপূর্ণ স্বপ্ন গুলো আমার জীবনে পূরণ করতে চান। সেদিন মা খুশিতে কাঁদলেও তার চোখে মুখে একটা তৃপ্তি ছিলো। মা আমাকে জড়িয়ে ধরে আদর করেছিলো অনেক টা সময় আর দোয়া করেছিলো। নিঃসন্দেহে এটা আমার জীবনের সবথেকে আনন্দের মুহুর্ত, মূল্যবান সময়।এটা আমার অনেক বড় একটা প্রাপ্তিও বটে। শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেটের থেকেও এর গুরুত্ত্ব অনেক উপরে। আমি ঐদিন টির কথা ভুলতে পারিনা। সেদিনের কথা ভাবলে আমি যেকোনো কাজে আরো বেশি করে উতসাহ পাই। কেননা আমি কোনো ভাল কাজ করলে আমার মায়ের মুখে হাসি দেখতে পারবো। আমার একটু সফলতার জন্য কতটা কষ্ট করেন মা। তাই তার জন্য হলেও আমাকে সফল হতে হবে। মায়ের সাথে সেই মুহুর্ত টা আমার জীবনের কাটানো সেরা মুহুর্ত। যেকোনো সিদ্ধান্ত নিতে আমি এখনো মায়ের পরামর্শ নেই এবং মায়ের পরামর্শে কাজটি শেষ পর্যন্ত ভালোই হয়।আমার সব সফলতার দাবিদার আমার মা।মাকে ছাড়া আমার দ্বারা কোনো কাজ সম্ভবই হতোনা।কারন কোনো কঠিন কাজকেও মা সহজ করে ফেলেন।মা ছাড়া আমি অসম্পূর্ন। আমি আমার মায়ের সাথে এতটাই আষ্টেপৃষ্ঠে আছি যে মাকে ছাড়া একটা মুহুর্তও কল্পনা করতে পারিনা।আমার মা-ও আমাকে ছাড়া একমুহুর্ত থাকতে পারেন না। মা হচ্ছেন আমার অক্সিজেন।জীবনে যতকিছুই পাই মায়ের ভালোবাসার কাছে তা কিছুই নয়। মা হচ্ছেন আল্লাহর দেয়া শ্রেষ্ঠ সম্পদ ও রহমত। ভালোবাসি তোমাকে মা অনেক বেশি। তোমার গর্ভে ঠাঁই পেয়ে আমি ধন্য। তুমি আমার সম্পদ, তাই আমি নিজেকে গরীব ভাবিনা। আল্লাহর কাছে একটাই প্রার্থনা আমার মা'কে সবসময় সুস্থ, সুন্দর রেখো, তার হায়াত বাড়িয়ে দাও। "Love you Ma"