নামঃ সীমান্ত মণ্ডল

গল্পঃ মা’ একটি ছোট্ট শব্দ। এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আদর, নিঃস্বার্থ ভালোবাসার সব সুখের কথা। পড়াশুনার কারণে মায়ের আঁচল ছেড়ে থাকতে হচ্ছে ইট কাঠের নগরী শহর ঢাকা শহরে । প্রথমবার যখন বাড়ি ছেড়ে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমার মায়ের সেকি কান্না । প্রতি ৫ মিনিট পর পর ফোন দিয়ে কতদূর গিয়েছি খেয়েছি কিনা কোন সমস্যা হচ্ছে কিনা শুনেই গিয়েছিল। মাকে ছেড়ে দূরে চলে যাওয়া মনে হয় আমার লাইফের সবথেকে যন্ত্রণা দাওক স্মৃতি ছিল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল আমি আমার সর্গ থেকে দূরে চলে যাচ্ছি। পরে খোঁজ নিয়ে জেনেছি প্রথম প্রথম আমি যখন মা কে ছেড়ে এসেছিলাম মা প্রতি রাতে কান্না করত। আমিও কান্না করতাম কখনো হয়তো কাউকে বলা হয়নি। হয়তো পৃথিবীর সকল মা এমনি হয়। এইতো কিছুদিন আগের কথা গত ঈদের ছুটিতে বাড়ি যাব শুনে মা আমাকে নিতে বাড়ি থেকে ২০ কিলোমিটার দূরে চলে এসেছিলেন। আমি কোথায় আছি কত সময় লাগবে ফোনের পর ফোন দিয়েছেন। গাড়ি থেকে নামা মাত্রই আমাকে পেয়ে মা যেনো পৃথিবীর সব সুখ পেয়ে গিয়েছিলেন। মায়ের মুখে সে কি হাসি । ওই মুহূর্তে মনে হচ্ছিল আমি মনে হয় পৃথিবীর সবথেকে সুখী মানুষ। নিচে মায়ের সাথে আমার যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি সেই মুহূর্তের ছবি । মায়েদের কোন তুলনা হয় না তারা অতুলনীয়। মা দিবসে সকল মায়ের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। ভালো থাকুক পৃথিবীর সকল মা । অনেক ভালোবাসি তোমায় মা ❤️

Share বিস্তারিত জানতে চোখ রাখুন