নামঃ Nadir hossain
গল্পঃ মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। পৃথিবীতে সে ততক্ষণ গরীব না যতক্ষণ পর্যন্ত তার মা জীবিত আছে। পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত নিঃসঙ্গ না যতক্ষণ মা জীবিত আছে । জীবনের কঠিন মুহূর্তে কঠিন বাস্তবতায় পৃথিবীর সব মানুষ মুখ ফিরিয়ে নিল একজন মাত্র ব্যক্তি ছায়ার মতো তার পাশে গিয়ে দাঁড়ায় সে হচ্ছে মা । মা হচ্ছে পৃথিবীতে বিধাতার সেরা উপহার । এবং মায়ের কাছ থেকে পাওয়া যায় সবচেয়ে সুন্দর এবং সর্ব বিষয়ে কমপ্লিট একটি সমাধান। ঠিক আমিও এমনি কঠিন মুহূর্তে মার কাছ থেকে পেয়েছি কমপ্লিট সমাধান । এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না পাবার জন্য নানা রকম মানুষ আমাকে নিয়ে নানার মন্তব্য করতে থাকে। কেউ বলে এই রেজাল্ট নিয়ে তুমিতো জীবনে বড় কিছু করতে পারবে না। কেউ আবার অগোচরে হাসি তামাশা করে। আমি সম্পূর্ণ ভেঙে পরি ঠিক তখনই আমার কাছে কমপ্লিট সমাধান নিয়ে দেবদূতের মতো হাজির হয় আমার মা । আমাকে বলে আরে বোকা ছেলে ঘাবড়ানোর কিছু নেই, থেমে যাওয়ার নাম জীবন নয় , জীবনের সন্ধিক্ষণে ঘুরে দাঁড়ানোর নামই জীবন। তুমি খারাপ রেজাল্ট করেছে তাতে কি হয়েছে ? ভয় পাওয়ার কিছু নেই , কে কি বলল সেটা নিয়ে ভাবার কিছু নেই , কারণ তোমার কঠিন মুহূর্তে কোন দিনে কেউ তোমার পাশে দাঁড়াবে না, জীবনে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে । সামনের গুলো ভালো করো আরো জোর কদমে এগিয়ে চলো দেখবে সময় শেষে সোনালী রোদ্দুর জল সময়টুকু তোমার জন্য অপেক্ষা করছে । এখন তোমাকে কিছু বলার দরকার নেই সময়ই তোমার হয়ে নিন্দুকের জবাব নিজেই দিয়ে দেবে। আর আমি জানি তুমি পারবে হার না মানা মানুষগুলোই সর্বদা জয়ী হয়। মায়ের এই অনুপ্রেরণা জীবন চলার পথে এই সুন্দর সমাধান পেয়েছি আমি এখন এগিয়ে চলছি এবং আমি জানি মায়েরে অনুপ্রেরণা আর এই সুন্দর সমাধান আমাকে একসময়i জয়ী হতে দেবেই দেবে । কারণ জীবনের সব কঠিন মুহূর্তে মায় আমার কাছে কমপ্লিট সমাধান । তার আঁচলের সুশীতল ছায়ার নিচেই আমি খুঁজে পাই আমার জীবনের কমপ্লিট সমাধান। ভালোবাসি মা তোমাকে প্রচন্ড ভালোবাসি। মেট্রিক পাশের সময় আমার মায়ের সেই অনুপ্রেরণায় আমার সবচেয়ে বড় স্মৃতি ছোট্টবেলা থেকে আমার এই সুন্দর কর্মময় জীবনের প্রবেশের প্রতিটি মুহূর্তই আমার মা আমার অনুপ্রেরণা মায়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্তই সেই ছোট্টবেলা থেকে হাঁটি হাঁটি পা থেকে আজকের এই জীবনের শেষ মুহূর্ত অবধি মাই আমার জীবনের সবথেকে বড় অনুপ্রেরণা এবং সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্তই আজও আমার স্মৃতির কোঠায় সাড়া দিয়ে যায় তবে জীবনের সেরা স্মৃতি মুহূর্ত ছিল আমার জীবনে সবচেয়ে ওই দুর্যোগ মুহূর্তের সময়ের স্মৃতি কারণ ওই সময় মা পাশে না থাকলে আজকে আমার এই জীবনের গল্প এত সুন্দর হতো না